-
রাজবংশী ভাষায় আধুনিক কবিতা
কবিতা-
পিড়িতি কিনবেন কাঁইও
-নাজমুল হুদা পারভেজ
লেখার তারিখঃ-০৮-০৭-২০২২ ইং।
তাগড়া জুয়্যান মুই সেলা, ফুরফুরা যৈবইন
চাইরোপাকে ডিবডিবা নাল ফুলোতে ভরি গেইছে,
গাছের ডালোত, শাখাত- পাতাত, বসন্তের মৌবন
কৃষ্ণচুড়্যা, পলাশ, শিমুল ফুলোত পক্কিরা মাতিছে।
বাসন্তী হাওয়া আসি নাগিল মোর মোনোত
যিতি তাকাঁও দেহং, হরেকঅকম পাকপক্কির মেলা,
কাজল টানা ডাগর চোখ, যৈবইন উচ্ছ্বলে দেহোত
তাক দেকিয়া মোর মোনোত নাগিল দোলা।
যার গালাত দিনু পেরথম পিড়িতির মালা
সুখের স্বপন বাসা বাঁন্দিল, দোনোজনের মনোত
একদন্ড থাইকপ্যার নাপায়, বুকোত দারুন জ্বালা
ট্যাকাক বিয়্যাও করিল, মোক পাঠাইল বনোত।
বুকোত কষ্ট ধরি, একলায় কাটানু জীবন
শোনোও পিড়িতি কেনাবেচা হয়, সাঁঝের বেলা
একচুয়্যাল,সেক্সচুয়্যাল,কমার্শিয়াল নানা পিড়িতির ধরণ
দুনিয়াডা পিড়িতির বিকিকিনির হাট সেটা জাননু এল্যা।
পিড়িত যদি নকল হয়, হয় বেচাকেনা-
মুই এলাও কারবাদে ঘাটারদিকি থাকোঁ চায়া?
মোর পিড়িতর কি কোনো দামে নাই?
পিড়িতি বেচাইম মুই, বেচাইম মোর হিয়া।
পিড়িতি কিনবেন কাঁইও, নাইগব্যার নায় ধন
ফর্মালিন বিহীন, হাইব্রিড নোয়ায়, প্রকৃতির দান
ট্যাকা ছাড়া পাইবেন, নাইগবে সোন্দর মন
যে পিড়িতি দেবে হৃদয়ের দাম- সন্মান।।
==========
প্রমিত ভাষায় শব্দার্থঃ পিড়িতি= ভালোবাসা বা প্রেম , কিনবেন=ক্রয় করবেন, কাঁইও=কেহ ,তাগড়া=সুঠাম, জুয়্যান= যুবক, সেলা=তখন, ফুরফুরা= টগবগে,যৈবইন= যৌবন, চাইরোপাকে= চারিদিকে, ডিবডিবা= টকটকে, নাল= লাল,ফুলোতে= ফুলে ফুলে, ভরি= পূর্ণ, গেইছে= হয়েছে,
পক্কিরা= পাখিরা, মাতিছে=মত্ত হওয়া বা খোলয় মত্ত থাকা,নাগিল= লাগলো,মোনোত= মনে,যিতি= যে দিকে, তাকাঁও = তাকাই, দেহং= দেখতে পাওয়া, হরেকঅকম= নানা রকম, পাকপক্কির= বহু পাখি,উচ্ছ্বলে= উপচে পড়া, দেহোত = দেহ বা শরীর,মোনোত= মনে, নাগিল= লাগলো,গালাত= গ্রীবা বা ঘাড়ের বিপরীত দিকের অংশ, দিনু পেরথম= প্রথম,বাঁন্দিল= জড়িয়ে যাওয়া,, দোনোজনের = দু’জনের, একদন্ড= ক্ষণকাল, থাইকপ্যার নাপায়=থাকতে না পারা,পাঠাইল = পাঠানো, বনোত= অরণ্যে নির্বাসন,একলায় = একা, কাটানু= সময় অতিক্রম করা,জাননু = জানা ,এল্যা= এখন,কারবাদে= কার জন্য ঘাটারদিকি= পথ পাণে চেয়ে, থাকোঁ= থাকা বা অপেক্ষা করা, চায়া= চেয়ে থাকা.দামে= মূল্য,বেচাইম= বিক্রি করতে চাওয়া,নাইগব্যার = লাগবে, নায়= না, ধন= টাকা , নোয়ায়= নয়,সোন্দর= সুন্দর,।3 Comments
Friends
মোখলেসুর রহমান
@mokhles
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Minhajul Islam
@minhajul-islam
Drako Shajib
@drako
জয় পাটোয়ারী জুন্নুন
@joy
Neel tripura
@neel
Md Ashfak Sayed
@ashfak
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik


অভিনন্দন