Profile Photo

রফিকুল ইসলাম বাঁধনOffline

  • rafiqulislambadhon
  • তোমার বৃত্তে আবর্তিত আমি
    – রফিকুল ইসলাম বাঁধন

    যতোবারই নতুন কিছু লিখবো বলে ভেবে থাকি
    অজান্তেই বার বার তোমার কথাই লিখে ফেলি
    ক্যানভাসে কতো করে চাই নতুন কিছু আঁকি
    প্রতিবারই তোমাকে আঁকে খেয়ালি মনের তুলি।

    কতোদিন কোথাও যাওয়া হয়না-ভাবছি
    নতুন কোন জায়গায় গিয়ে ঘুরে আসি
    ঘুরতে ঘুরতে যে পথ দিয়ে যতো দূর যাই
    দেখি-সে পথটাও তোমার সীমানার কাছাকাছি।

    ভালো কোন কবির কবিতা পড়বো বলে
    বিসমিল্লাহ্ বলে কবিতার বই উল্টালে-
    দেখি কতো কী সুন্দর শব্দ গুছিয়ে কবি
    তোমার আমার প্রেমের কথাই কেবল বলে!

    পৃথিবীর সেরা সুন্দরী রমনী দেখবো তাই
    ফেইসবুক গুগোল ইউটিউবে চার্স করি-
    সব কিছুতে সবাইকে বার বার দেখার পরও
    বুঝি -একমাত্র তুমিই সেরা অপ্সরি !

    আমি আরো উচ্চতর সুখের আশায় ঘুরি
    এ কুল থেকে ও কুলে ,শহর থেকে গ্রামে
    সব জনে জনে লোকারণ্যে হন্য হয়ে ফিরি
    ক্লান্তির অবসাদে মন তোমার কাছেই থামে।

    আমি যত মোহে যেখানে যত দূর যাই
    তোমার ভালোবাসার বৃত্তে করি আর্বতন
    বুঝি আমার আর কোথাও যাবার নাই ঠাঁই
    তোমার মাঝেই আর্বতিত হবো আমরণ!

    || পতেঙ্গা, চট্টগ্রাম।

    10
    5 Comments
Skip to toolbar