-
চন্দ্রপীঠে রাধিকা পৌরাণিক দেবী হয়ে যায়
আমার অবচেতন চেতনার চৌদ্দপ্রহর তখন দুর্বলতায় ধরাশায়ী ।
তুমি অলিখিত উপাখ্যানের নষ্ট মলাটের ভাঁজ ,
পাতায় চাপা পড়া এক টুকরো বুনো ফুল ।
নির্ভাবনায় নিমজ্জিত ঘন ঘন নিঃশ্বাস
তোমার আহত সৌন্দর্যে বাগানবিলাসের বৃষ্টি ঝরায় ।
জর্জরিত সেই জমাট গুচ্ছ চুল খাপছাড়া মেজাজে-
হৃদয়ের স্তবকে বারংবার ছুরি গাঁথে ।
হয়তো অবিশ্বাসী চোখে আমি অজানার মালা বুনি ,
তাবৎ জগতের স্থিরতার সূত্রে একটা হাসিই সই !মেঘদলের অস্থিরতায় কালো টিপের কপাল দরদর করে ঘামে ,
তারপর কাজল পানির ছিটেফোঁটা নরম মাটির বুনটে পুরাণ হিসেবেই বাঁচে ।
অবাস্তবের রোষানলে বাস্তবের হিসেব
আমার মাথা পোড়ায় দিন কে দিন ।
তুমি বোধহয় অন্ধকারের পাতা ,
চামড়ার পুঁথিতে লেখা সহস্র পাতার গান ;
ফিনিক্সের পুনর্জীবন ।অজানা পুরাণে তোমারে খোঁজা মুশকিল , বড্ড মুশকিল !
( অপ্রকাশিত )
3 Comments
Friends
Abontika-Afia
@abontika-afia
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit
কবি-ম.ম.রবি ডাকুয়া
@monglarobigmail-com
Anika
@anikaa
Md-Nadiruzzaman
@md-nadiruzzaman
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
shahriar-shafi
@shahriar-shafi
Md. Omar Faruk
@mofaruk



অভিনন্দন।