Profile Photo

জয় পাটোয়ারী জুন্নুনOffline

  • @joy
  • রাজার কথন
    জয় পাটোয়ারী জুন্নুন

    লুটপাট লুটপাট চারদিক লুটপাট
    আমরাই তো রাজা,
    ভয় কি? ওরা যে জনগন
    অবলা প্রজা।

    বাজার গরম অধিক দামে
    বাড়বে লোডশেডিং,
    গ্যাস নেই তো কি? একটু মানুষ
    নাচুক তা ধিং ধিং।

    ঋণ বা দেশ কোষাগার ফাঁকা
    সেটা নয় কথা,
    আমরাই রাজা যদিন বাঁচি
    এটাই তো প্রথা।

    দম আছে কার? তোলে আঙ্গুল
    মোদের এই দিকে,
    ভাবো একবার জীবনটা তার
    থাকবে কি টিকে?

    নতুন খবর উন্নয়নের
    ছড়াও আজ ডঙ্কা,
    আমাদের কি? এ দেশ যদি
    হলে হোক লঙ্কা!

    6
    1 Comment
    • সমসাময়িক অবস্থা দেখে মনে হতেই পারে এই দেশটা মগের মুল্লুক। তবে আমরা হাজারটা সমস্যার কথা বলতে পারি কিন্তু হাজারটা সমাধানের পথ খুঁজিনা। শুভেচ্ছা নেবেন!

Skip to toolbar