-
“চাবি”
-চিশতী রাজু আহমেদ ।
তারিখঃ ২৬/০৭/২০২২ খ্রিঃদু’চোখে স্বপ্ন বুনি–
পূরণ হওয়ার আগেই হয়তো ফিরে যাবো ওপারে।একটি চাবি বানাবো ।
মুখ্য চাবি। মাস্টার কী বললে সহজেই চিনবে।
একটি মাস্টার কী বানাবো।যা খুলবে তালা সব ধরণের
মূল উপড়াবে পাপের,
হৃদ মাঝারে চৈতন্য-অনল
জ্বালবে অনুতাপের ।একটি চাবি বানাবো, সেই চাবি।
জংধরা তালা খুলবো মানুষের বিবেকের।যাদের হাত কাঁপে না অনৌচিত্যে-
বুক কাঁপে না রণে,
বিবেক সাপের দংশনেতে
মরবে ক্ষণে-ক্ষণে।একটি চাবি বানাবো, সেই চাবি।
মানুষের নৈতিকতার তালা খুলবো।যারা সার্থটাকেই দেয় প্রাধান্য
আত্নসম্মান বেঁচে,
নীতিবোধকে আনবে তুলে
হৃদয়-সিন্ধু সেঁচে।একটি চাবি বানাবো, সেই চাবি ।
সাম্যের তালা খুলবো মনুষ্য হৃদয়ের ।থাকবে না ভেদ রাজা-প্রজায়-
ধর্ম-বর্ণ-জাতে,
একই স্রষ্টার সৃষ্টি সবে
হবে এই পরিচয় তাতে।একটি চাবি বানাবো, সেই চাবি ।
মানুষের মনুষ্যত্বের তালা খুলবো।হাসবে না আর কুকুর’টা আর
শ্রেষ্ঠ জীবের কাজে!
শুদ্ধতাতে এই গ্রহটা
সাজবে স্বর্গ সাজে।।2 Comments
Friends
Joysree-Sarkar
@joysree-sarkar
zahra23.@
@zahra23
Nabanita Banik Mumu
@nabanita246
Mir Qudrot Addin
@qudrotaddin
Himel Paul
@himel1881
অঞ্চিতা নীলা Ancita Nila
@ancitanila007
তৌফিকুল ইসলাম
@eiapotrika
KabirHossain
@kabirhossain
Arif-Ahmed
@arif-ahmed



সুন্দর! আমি দেখলাম দুই রকমে শব্দ ব্যবহার। সাহিত্যে বা কবিতায় প্রচলিত শব্দ (স্বপ্ন, হৃফ মাঝার …) – আবার , কবিতায় অল্প-প্রচলিত বা দৈনন্দিন শব্দ-ও খুব সাবলীল ভাবে ইউজ করা হইছে। (চাবি, মাস্টার কী)। এই মিশ্রণ ভালো লাগল। বযক্তিগতভাবে অপ্রচলিত শব্দগুলাই যদিও বেশি প্রিয় আমার।