-
একা এবং একা
—— শাহ্ কামালএন্টিলোপ ক্যানিয়নের অপার মুগ্ধতা ভাসে চোখের উপকূলে,
আমি হারাই না প্রিয়। তোমার দু’চোখ নির্ঘুম স্বপ্ন আমায় কাছে ডাকে। একা এবং একা।শব্দহীন নিস্বর্গের প্যাংগং লেকে বিচ্ছুরিত মোহমায়া আমার নিঃশ্বাসের বারান্দায়,
আমি হারাই না প্রিয়। তোমার দু’চোখের না বলা কথা আমায় সিদ্ধ করে হিম জলে। একা এবং একা।সালার দে ইয়ুনিতে অঝর বর্ষায় অপরূপা স্বচ্ছ বরফের আয়না আমার সন্তুষ্টির দুয়ারে উঁকি দেয়,
আমি হারাই না প্রিয়। তোমার নাড়ীর প্রতিটি স্পন্দনে আমার শিরা মহাশিরার গন্তব্য খুঁজে পাই। একা এবং একা।বারোস আইল্যান্ডের সুনীল সমুদ্র-আকাশ আর সবুজের চির সৌন্দর্য্য আমায় নিমেষেই অবশ করে দেয়,
আমি হারাই না প্রিয়। তোমার শান্ত পদচারণায় আমি জীবনের আবহ কান পেতে শুনি। একা এবং একা।কিউকেনহফের টিউলিপে টিউলিপে সুন্দরের কারিগর রঙ মেখে সাজে বসন্ত যৌবনে,
আমি হারাই না প্রিয়। তোমার স্বপ্নের বাসর সাজাই হৃদয়ের অফোটা কলির বোঁটা মথে মথে। একা এবং একা।হা লং বে-র চুনাপাথর আর স্বচ্ছ পানির কোল ঘেঁষে গ্রামগুলো অবিরাম সাজে তোমার আশায়।
আমি হারাই না প্রিয়। তোমার ঠোঁটের জল ভেজা স্পর্শ আমায় প্রদীপ্ত করে। একা এবং একা।অরোরা’র মন ভোলানো রঙের বাহাদুরি তাবৎ পৃথিবীর যন্ত্রণার ফুলকি নেভায় মুহুর্তেই।
আমি হারাই না প্রিয়। তোমার দৃষ্টির সম্মোহন আমায় কত নগর শহর হতে নিয়ে যায় ফি ফি দ্বীপপুঞ্জ হতে পালওয়ান দ্বীপে। একা এবং একা।পোখারার ফেওয়া লেকে কী এক মুগ্ধতায় জীবনের বেদনা ঝরে লীলার বসন্ত বসনে।
আমি হারাই না প্রিয়। তোমার প্রেমময় শিহরত সান্ত্বনা আমায় বারবার নিঃস্ব করে । একা এবং একা।তোমায় চোখের স্নিগ্ধ বিষ আমি পান করি চিলেকোঠার গলিতে। আমি হারাই না প্রিয়। তোমার নিখুঁত অভিনয় আমায় একা করে, পরিপূর্ণ একা।
আমি বিশ্বাস হারাই, নিঃশ্বাসের অবসরে।
1 Comment
Friends
এসকে হেলাল
@skhelal
Rakib Rakib
@abdurrakib
Md Ashfak Sayed
@ashfak
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Foyzur Khan
@foyzur-khan



কেন প্রেম হারিয়ে যায়… অজানা ঠিকানায়।