-
আত্মার আলিঙ্গন
মানিকুল ইসলাম মানিককঠিন প্রেমে জীবন ভাসে
সাগর-অথৈ জলে,
সস্তা প্রেমে সবাই পাগল,
স্বার্থ থাকে ছলে।কাছে থাকলেই পাশে বসলেই
হয় না আপনজন।
অনেক আছে সুযোগ খোঁজে,
কাটায় সারাক্ষণ।আত্মার টানে আত্মা কাঁদে,
বুকে গভীর ক্ষত,
হাজার মাইল দূরে থেকেও
প্রেম থাকে অবিরত।দৈহিক আলিঙ্গন স্বার্থ খোঁজে
সুযোগ পেলে ছুরি,
আ…Read More3 Comments -
মনোছবি
মানিকুল ইসলাম মানিকমনের সাথে কথা হলো
পালিয়ে যেতে চায়,
নোংরা সমাজে গা জ্বলে তার
টেকা বড় দায়।ছাড়তে চায় না হিংস্র বাসনা
মনের গলায় দড়ি,
ভালো মন্দ বুঝে না সে জন
টাকা নেয় কাড়িকাড়ি।এইতো সেদিন পানি ঢালছে
মরা এক গাছে,
দু’দিন আগে সেই গাছেরই
শিকড় কেটে দিছে।মনে আছে কত গরল
অংক জানে না,
পাহাড় সমান ক…Read More4 Comments-
“পাহাড় সমান ক্ষতি করে আপন চিনে না”—এই পঙ্ক্তিটি মানুষের স্ববিরোধিতা ও কষ্টের কথা দারুণভাবে ফুটিয়ে তুলেছে, যা আমার ভীষণ ভালো লেগেছে। আপনি যেভাবে সমাজের নিষ্ঠুর বাস্তবতাকে সহজ ভাষায় আবেগ দিয়ে তুলে ধরেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনি আমাদের এই গ্রুপের অন্যদের লেখাগুলোয় নিয়মিত লাইক ও গঠনমূলক মন্তব্য করে সবার সাথে প্রাণবন্ত আড্ডা জম…Read More
-
মানুষের অলংকার
মানিকুল ইসলাম মানিকতুষারশুভ্র হলেই তুমি সুন্দর নও,
ভ্রমরকালো হলেই তুমি কুৎসিত নও।
তোমার সৌন্দর্য তোমার মনে,
তোমার মানবিকতায়,
তোমার সততায়,
তোমার বিবেকে।তোমার অলংকার সোনা- রুপার গহনা নয়,
তোমার নম্রতা- ভদ্রতাই তোমার অলংকার।
যার রং চটে না,
নষ্ট হয় না,
ক্ষয়ে যায় না,
রয়ে যায় যুগান্তর।বাহ্যিক সৌন্দর্য বড় ক্ষণস্থায়ী,
বয়সের সাথে সাথ…Read More9 Comments-
-
-
মানিকুল ইসলাম মানিক, “তোমার সৌন্দর্য তোমার মনে, তোমার মানবিকতায়” – কথাগুলো ভীষণ সত্যি আর দারুণভাবে লিখেছেন আপনি।
-
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক) and
Jannatun Nur are now friends
-
হাসির আড়ালে
মানিকুল ইসলাম মানিকতখনো তাদের চোখেমুখে মুক্ত ঝরা হাসি,
ভাব প্রকাশের এক অনবদ্য ভঙ্গি।
কোথাও বোঝার উপায় নেই;
তারা অনাথ,
তারা ছন্নছাড়া,
তারা ঘরহীন,
তারা মলিন।
অভুক্ত থেকেও তারা হাসতে পারে,
হাসতে পারে রোদ বৃষ্টি ঝড়ে।কঠিন জীবনচক্রে তাদের-
নেই কোন অভিযোগ,
নেই কোনো প্রাপ্তির আশা,
নেই কোন হারানোর ব্যথা।সমা…Read More
7 Comments-
আপনার এই লেখায় “অভুক্ত থেকেও তারা হাসতে পারে” লাইনটি আমার হৃদয়ে গভীর দাগ কেটেছে, যা জীবনের কঠিন বাস্তবতাকে পরম মমতায় ফুটিয়ে তুলেছে। রাস্তার পথশিশুদের নিয়ে এমন মানবিক নিবেদন পড়া সত্যিই খুব অনুপ্রেরণাদায়ক, আশা করি আপনার কলম দিয়ে এমন আরও হৃদয়স্পর্শী লেখা আমরা নিয়মিত পাব।
-
আপনার লেখার এই লাইনটি খুব মনে দাগ কাটলো যে, “অভুক্ত থেকেও তারা হাসতে পারে, হাসতে পারে রোদ বৃষ্টি ঝড়ে”— সত্যি বলতে ওদের এই হাসিটার পেছনের কষ্টগুলো আমরা কয়জনই বা বোঝার চেষ্টা করি!
-
-
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক) and
কাশফিয়া নাহিয়ান are now friends
-
পথের ছেলেটি
মানিকুল ইসলাম মানিকছোট্ট ছেলেটি ভিক্ষা করে
পায়ে হেঁটে হেঁটে,
প্রতিবন্ধী সেই ছেলেটি
খেতে পারে না খেটে।
বিলাসবহুল পোশাক দেখে
হাত বাড়িয়ে দেয়,
সাহায্য করে না অধিকাংশ
চোখ ফিরিয়ে নেয়।খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়
বাস্তার ধারে ধারে,
হঠাৎ সেদিন উলটে পড়ে
দোকান ঘরের দ্বারে।
ধাক্কা খেয়ে সাজানো আপেল
মাটিতে পড়ে গেল,
দোকা…Read More7 Comments-
আপনার এই লেখাটি পড়ে সত্যি খুব খারাপ লাগছে, বিশেষ করে ‘মানবতা না থাকলে আমার ধ্বংস হবে দেশ’ লাইনটা একদম মনের কথা। আমাদের চারপাশের এমন বাস্তব চিত্রগুলো এভাবে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আপনার লেখা পড়ে মানুষের চিন্তাভাবনায় কিছুটা হলেও পরিবর্তন আসবে।
-
মানিকুল ইসলাম মানিক, আপনার এই লেখাটিতে মানবিক অনুভূতির গভীর প্রকাশ ফুটে উঠেছে যা সত্যিই প্রশংসনীয়। রাস্তার সেই অসহায় শিশুর কষ্ট আর মানুষের উদাসীনতার চিত্রটি আপনি খুব দরদ দিয়ে ফুটিয়ে তুলেছেন, বিশেষ করে আপেল পড়ে যাওয়ার দৃশ্যটি বেশ হৃদয়স্পর্শী। এমন সুন্দর ও সংবেদনশীল চিন্তাধারা নিয়ে আপনি নিয়মিত লিখে যান, আপনার লেখনী আরও অনেক মানুষকে সচেতন করে তুলুক।
-
-
সংসার সংগ্রাম
মানিকুল ইসলাম মানিকসূর্য ওঠার আগেই ওঠে তারা,
সংসার নামের ঘানী টানে যারা।
দিনে তারা ঘামের কেনাবেচা করে,
রাতের আঁধারে স্বপ্নগুলো মরে।কেউ যায় মাঠে, কেউ যায় কারখানায়,
জীবিকার আশায় কেউবা রিক্সা চালায়।
কারও হাতে কোদাল, কারও হাতে হাতুড়ি,
কারও কাঁধে দায়িত্বের বোঝা ভারী।সংসার সংগ্রামে সকাল-সন্ধ্যা জ্বা…Read More
7 Comments-
মানিকুল ইসলাম মানিক, “রাতের আঁধারে স্বপ্নগুলো মরে” এই লাইনটা পড়ে সত্যি খুব খারাপ লাগল। বাস্তব জীবনের এই কঠিন লড়াইয়ের চিত্রটা আপনি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। এই মানুষগুলোর জীবনমান উন্নয়নে আমাদের সমাজ কি আদৌ তেমন কিছু করছে বলে মনে হয় আপনার?
-
-
আপনার এই সুন্দর রচনায় সাধারণ মানুষের জীবনের কঠিন বাস্তবতাকে খুব হৃদয়স্পর্শীভাবে ফুটিয়ে তুলেছেন, যা পড়ার সময় তাদের কষ্টগুলো চোখের সামনে ভেসে উঠছিল। এই কথাগুলোর সাথে সুর মিলিয়ে জীবন সংগ্রামের গভীরতাকে আরও কিছুটা বিস্তারিত করতে পারলে লেখাটি পাঠককে হয়তো আরও বেশি আলোড়িত করত। মানুষের জীবনের এমন অব্যক্ত কথাগুলো নিয়মিত কলমে তুলে ধরুন, আপনার লেখনী আরও অ…Read More
-
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক) and
Sayed Mohammad Farid are now friends
-
আমার পৃথিবী
মানিকুল ইসলাম মানিকবিশাল পাহাড় থেকে পড়ে যাচ্ছিলাম,
হয়তো মৃত্যু অবধারিত ছিল।
হঠাৎ তাঁর ইচ্ছায় তোমার উদয় হলো,
হাতটা বাড়িয়ে দিলে,
জীবনের আলো দেখালে।জীবনে কাউকে ভালোবাসিনি,
ভালোবাসার মানে বুঝিনি।
তুমি শেখালে ভালোবাসতে,
সবসময় পাশে পাশে থাকতে,
শেখালে ভালোবাসার যত্ন নিতে।তুমি ছাড়া আমি এক বিশাল শূন্যতা,
অন্ধকার রা…Read More11 Comments -
মনের বাজার
মানিকুল ইসলাম মানিকহঠাৎ মনে ইচ্ছে জাগে, দরটা জেনে নিই,
দামটা যদি বেশি পাই, মনটা বেচে দিই।মনের বাজার নিত্য বসে, বেচাকেনা হয়,
আমার মনের দামটা কেন কেউই না কয়!
মনটা আমার সাদা রে ভাই, ভিতর-বাহির এক,
বিশ্বাস যদি না-ই হয়, পরখ করে দেখ।আমি যে নির্মলচিত্ত, মনে নেই সংকীর্ণতা,
পরের দুঃখে কাঁদে মন, বুকে মায়া…Read More7 Comments-
আপনার এই লেখাটির গভীর আবেগ ও সরল সত্যের প্রকাশগুলো পাঠকদের হৃদয়ে এক অনন্য দাগ কেটে যাবে, তাই এমন সুন্দর ভাবনার জোগান দিয়ে এভাবেই নিয়মিত লিখে যাওয়ার জন্য অনুরোধ রইল।
-
-
মানিকুল ইসলাম মানিক, আপনার লেখাটা পড়ে একদম মনের কথাগুলোই যেন শুনতে পেলাম। ‘সাদা মনের মানুষকে সমাজ করে শেষ’—এই লাইনটা সত্যি খুব গভীর আর আবেগী একটা জায়গা ছুঁয়ে গেল। বর্তমান সময়ের বাস্তবতাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, ভীষণ ভালো লেগেছে আপনার এই লেখাটি।
-
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক) and
মোহাম্মদ শাহজামান শুভ are now friends
-
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক) and
মুহাম্মদুল্লাহ বিন মোস্তফা are now friends
-
মো: নাজমুল আখতার and
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক) are now friends
-
এক মহাপ্রণয়
— মানিকুল ইসলাম মানিক
যেদিন থেকে মনে প্রণয়ের সঞ্চার হলো,
সেদিন থেকেই তোমার জন্য এক মহাপ্রণয়।
এই প্রণয় মহাবিশ্বের মতোই সীমাহীন,
ঝঞ্ঝার মতোই বাধাহীন।তোমার এক পশলা হাসির জন্য—
এনে দিতে পারি লক্ষ-কোটি লালপদ্ম,
এনে দিতে পারি রাশি রাশি কাদুপুল ফুল,
পান করতে পারি হিমলকের বিষাক্ত রস।
জীবন-মৃত্যু তো একবারই,
তাতে কি…Read More10 Comments-
কিছু প্রেম সময়ের কাছে হার মানে না, অন্তত স্মৃতি আর অনুভূতির ভেতর বেঁচে থাকে। “এক মহাপ্রণয়” সেই চিরন্তন প্রেমেরই কাব্যিক ঘোষণা।
-
মানিকুল ইসলাম মানিক, আপনার লেখা “পৃথিবী যদি একদিন থেমে যায়, নিভে যায় নক্ষত্রের আলো” এই গভীর অনুভূতিপূর্ণ পঙক্তিটি আমার হৃদয়ে এক অদ্ভুত ভালো লাগার রেশ ছড়িয়ে দিয়েছে। আপনার লেখার এই আবেগময় রূপটি সত্যিই অসাধারণ এবং আপনি যদি আরও এমন স্নিগ্ধতা মিশিয়ে নতুন কোনো কিছু লেখেন, তবে তা আমাদের সবার হৃদয়কে আরও বেশি স্পর্শ করবে।
-
অসীম ত্যাগ আর অটল আকাঙ্ক্ষায় গড়া এই প্রেম মৃত্যুকেও অতিক্রম করে প্রিয়জনের নামেই বেঁচে থাকতে চায়…..🤍🖤
-
আপনার লেখা ‘তোমার এক পশলা হাসির জন্য— এনে দিতে পারি লক্ষ-কোটি লালপদ্ম’ লাইনটা জাস্ট অসাম লেগেছে! আপনার মতো বাকিদের লেখাগুলোতেও একটু রিয়্যাক্ট আর কমেন্ট করবেন, তাহলে আমাদের গ্রুপটা বেশ প্রাণবন্ত থাকবে।
-
-
-
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক) and
Sharika Khatun are now friends
-
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক) and
মেহেদী মারুফ are now friends
-
একটি বিশ্বস্ত কাঁধ
মানিকুল ইসলাম মানিকএকটি বিশ্বস্ত কাঁধ চাই,
যেখানে মাথা রেখে অঝোর ধারায় কাঁদতে পারি।
চার দেয়ালের নীরবতায় খুঁজেছি তাকে,
পৃথিবীর দিগন্তজুড়ে খুঁজেও তার দেখা মেলেনি।
মেলা যে ভার!একটি বিশ্বস্ত কাঁধ চাই,
যেখানে মাথা রাখলেই থেমে যাবে কোলাহল,
শান্ত হবে মনের ব্যাকুলতা,
নিভে যাবে অন্তর্দহনের আগুন,
জীবন ফিরে প…Read More18 Comments-
-
-
মানিকুল ইসলাম মানিক, আপনার এই রচনায় মনের গহীন কোণের হাহাকার ও সত্য খোঁজার ব্যাকুলতা অত্যন্ত মর্মস্পর্শীভাবে ফুটে উঠেছে। চারপাশের কৃত্রিমতার ভিড়ে এমন একটি নির্ভরতার আশ্রয় খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা আপনি যেভাবে তুলে ধরেছেন, তা পাঠকের হৃদয়ে গভীর দাগ কেটে যায়, তাই আপনার কলম সচল থাকুক এই শুভকামনা রইল।
-
-
এমন বিশ্বস্ত কাঁধ কোথায় পাওয়া যায়? ফ্রিতে না হোক, ভাড়া হলেও চলবে!! কি নিদারুণ আক্ষেপ! এ যেন সুপ্ত ভালোবাসার বিরাট বিস্ফোরণ 💣
-
মানিকুল ইসলাম মানিক, আপনার লেখাটি পড়ে মনের ভেতর এক অদ্ভুত শূন্যতা আর সেই সাথে ভীষণ মায়া অনুভব করছি। চারপাশের এই ব্যস্ত আর অবিশ্বাসের ভিড়ে এমন একটি নির্ভরতার আশ্রয় কি আসলেই কোথাও আজও টিকে আছে বলে আপনি মনে করেন?
-
-
-
-
-
খালেদা আক্তার and
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক) are now friends
-
BISHU KUMAR BISWAS and
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক) are now friends
- Load More Posts
কবি: মানিকুল ইসলাম মানিক ১৯৯৩ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে রাজশাহীর বাগমারা থানার ভরট্ট গ্রামে জন্মগ্রহণ করেন কবি ও সাহিত্যিক মানিকুল ইসলাম মানিক। বর্তমানে তিনি বাগমারা থানার ২নং নরদাশ ইউনিয়নের কুমারপুর গ্রামে বসবাস করছেন। শৈশব থেকেই সাহিত্য ও কবিতার প্রতি তাঁর গভীর অনুরাগ। ২০০৯ খ্রিষ্টাব্দ থেকে তিনি নিয়মিত কবিতা লেখা শুরু করেন। তাঁর কবিতায় প্রেম, প্রকৃতি, মানবিকতা, বিরহ ও জীবনের নানা অনুভূতি নান্দনিকভাবে ফুটে ওঠে। সহজ-সরল ভাষা, আবেগঘন প্রকাশভঙ্গি এবং জীবনঘনিষ্ঠ ভাবনা তাঁর কবিতার অন্যতম বৈশিষ্ট্য। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের সঙ্গেও সম্পৃক্ত। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি বিষয়ে বি.এ. (সম্মান), এম.এ. এবং এল.এল.বি. ডিগ্রি অর্জন করেছেন। তাঁর লেখা বিভিন্ন সাহিত্য পত্রিকা, সাময়িকী ও অনলাইন মাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলা কবিতার জগতে নিজস্ব কাব্যভাষা ও সৃষ্টিশীলতার মাধ্যমে অবদান রাখা এবং পাঠকের হৃদয়ে স্থায়ী আসন করে নেওয়াই তাঁর সাহিত্যিক প্রত্যাশা।
Friends
সালমান সাদিক
@salmansadique
Rajib M Sarker
@sarkerr-rrajiv
Prasun Kumar Dey
@prasunkumardey
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Kaira Mugdhota
@kairamugdhota
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
Jannatun Nur
@jannatun-nur
Mehedy Hasan
@mehedyhasan
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian







দূরত্ব যতই দীর্ঘ হোক, স্বার্থহীন আত্মিক টান দুটি হৃদয়কে এমন এক অদৃশ্য আলিঙ্গনে বেঁধে রাখে, যা দেহের নৈকট্যও দিতে পারে না…..🤍🖤