Profile Photo

Foyzur KhanOffline

  • Foyzur-Khan
  • Profile picture of Foyzur Khan

    Foyzur Khan

    • 4 years, 3 months ago

    🌿 আমার শূন্যতায় 🍁
    ==============
    -ওগো প্রিয় বন্ধু আমার…!
    -এই বিস্ময়কর অপরুপা পৃথিবী ছেড়ে, যেদিন আমি চলে যাব;
    -চলে যাব আমি সেই না ফেরার দেশে !
    -সেদিন অবেলায় কখনো যদি আমায় মনে পড়ে ,
    -যদি মনে পরে, ফেলে আসা মোর কোনো কবিতার ছন্দ ,
    -অথবা মনে পড়ে আমার, অলিখিত কোনো গানের পংক্তিমালা ।
    -তবে চলে যেও তুমি প্রকৃতি ঘেরা, এই বাংলার কোনো এক রুপালি গ্রামে ;
    -যেথা তুমি গ্রামের আঁকাবাঁকা ধুধু আলপথে, পেয়ে যাবে আমায় কোনো এক আগন্তুক বেশে ,
    -পেয়ে যাবে আমায় বাঁশের মাচায়, পা দোলানো সেই চপলা কিশোরীর পাশে ,
    -পেয়ে যাবে আমায়, কাঁঠাল বাগানের সেই নিশ্চুপ সতেজ ছায়ায় ,
    -পেয়ে যাবে আমায় সেই ঘন বাঁশঝাড়ে, যেথা পল্লবে পল্লবে বেজে ওঠে প্রকৃতির সুর ,
    -পেয়ে যাবে আমায় আকাশের ছায়া হয়ে দাঁড়িয়ে থাকা, তাল গাছ গুলোর কোন একটির নিচে ।
    -তবুও যদি হারিয়ে ফেলো আমায়..!
    -তবে খুজে পাবে মোরে, নদীর জলে স্নান করা সেই দুরন্ত কিশোরের দলে !
    -কিংবা খুঁজে পাবে মোরে গাঙের স্বচ্ছ জলে, লাফিয়ে পড়া সাহসী সেই রাখালের প্রশস্ত বুকে ,
    -অথবা পালতোলা নৌকার পাটাতনে বসে, প্রিয়সির কোলে মাথা রাখা সেই নবদম্পতির পাশে ।
    -তবুও যদি, না পাও মোরে..!
    -তবে খুজে নিও আমায় এই সবুজ বাংলার, রূপালী ধানের শীষে ;
    -কিংবা দখিনা বাতাসে, হেলে দুলে বলা কাশফুল গুলোর প্রেম কথনে ,
    -অথবা হয়তো পাবে আমায়, পরিশ্রান্ত কৃষকের ঘর্মাক্ত দেহে ,
    -অথবা হয়তো পাবে আমায়, মন মাতানো সেই রাখালিয়া বাঁশির সুরে !
    -অথবা খালি কলসি হাতে, কৃষাণীর ব্যতিব্যস্ত পদচারণায় ,
    -অথবা উঁচু-নিচু পাহাড়ের গায়ে লেগে থাকা, লালমাটির তীক্ষ্ণ সুবাসে আমায় খুঁজে পাবে ।
    -অথবা পেয়ে যাবে আমায়, দূর বহুদূর সবুজ আবৃত ঘাসে-ঢাকা বিস্তৃত মাঠে ;
    -যেথায় গবাদি পশু গুলো স্বাধীন মনে ছুটে চলে, আমার পানে মুচকি হেসে চেয়ে থাকে ।
    -তবুও যদি খুঁজে না পাও এই অবোধ কবিকে..!
    -তবে তারা ভরা সেই রাতের আকাশে, চাঁদের আলোয় না হয় আমায় খুজে নিও ,
    -অথবা পেয়ে যাবে আমায় বর্ষার কোন বৃষ্টিস্নাত দিনে, কচুপাতায় জমে থাকা জলের ফোটায় ,
    -অথবা ভোরের স্বচ্ছ শ্যামল, সতেজ পূবালী হাওয়ায় ।
    -তবুও যদি না পাও এই অভাগারে..!
    -তবে পেয়ে যাবে আমায় ;
    -এই রূপালী বাংলার কোন এক বটো-বৃক্ষতলায়, নির্জন নিরালায় ঘুমিয়ে থাকা কবর দেশে..!!
    -সেদিন তোমরা আমায় ভুলে যেও বন্ধু, ভালোবেসে মোর এই শেষ ছন্দমালা…
    -ভালো আমায় নাইবা বেসো, আঘাত আমায় দিও ,
    -দূরেই আমার থেকো গো তোমরা, ভালোবাসা নিও ।
    -তোমাদেরি পাশে সদা পাবে মোরে, হয়তো নিরালায় কিংবা তোমার চরন পরে..!
    -ভালোবেসে আমায় নাইবা দিলে ঠাই, তোমার হৃদয় ঘরে ,
    -পায়ে পিষ্ট ফুলের মতো, ভুলেও যদি যাও আমায় ,
    -তবু আমি একা বিষন্ন কবি গেথে যাব মালা, ভালোবেসে বন্ধু তোমায়..।

    6
    2 Comments
-চলো বন্ধু হারিয়ে যাই, আমার দেশের সবুজে আবৃত সোনালী সেই ধানের শীষে ,
-চলো মিশে যাই বাংলার প্রভাত বেলার, ধোঁয়াশাময় নিটোলা সেই কুয়াশার জলে ।
-চলো দুজনা হাতে হাত রেখে ধেয়ে চলি, তটিনীর আঁকাবাঁকা সেই অজানা পথে ।
-চলো জীবনের গতিময়তায় দাঁড়াবো একটু, বটতলার সেই সতেজ ছায়াতে !
-চলো দুজনে মুগ্ধ পানে চেয়ে রবো, রূপসী বাংলার স্নিগ্ধ-নিরব দ্বিধাহীন রূপে ,
-চলো ভেসে যাব প্রিয়ার আঁচলে মাখা, দুরন্ত সেই পূবালী হাওয়ায় ।
-চলো কান পেতে শুনি দখিনা বাতাসে, কাশফুলের হেলে দুলে বলা প্রেমের কথন ।
-বেঁচে থাকুক বাংলার সকল তৃষ্ণার্ত প্রকৃতিপ্রেমী, সোনালী প্রিয়ার স্নিগ্ধ আদরে ,
-আজীবন ভালবেসে যাব আমি, সোনার বাংলার অস্ফুট কোমল আদর !
-এমনি করে তোমার কোলে মাথা রেখে চলে যাব কোনদিন, ভালোবেসে বাংলার সোনালী সবুজ চাদর ।

ফয়জুর হবে

ফয়জুর রহমান খান

B.B.A (Hon's) Department of Management

এ সময়ের একজন তরুণ কবি ও আবৃত্তিশিল্পী। কথা ও কবিতায় সত্য ও সুন্দরের প্রকাশ করতে ভালোবাসেন। ভালোবেসে পাশে থাকুন, পাশে রাখুন সবসময়।

Skip to toolbar