Profile Photo

Farzana BobiOffline

  • Farzana-Bobi
  • Profile picture of Farzana Bobi

    Farzana Bobi

    3 years, 10 months ago

    বিষন্ন বিকেলে
    স্তিমিত হলুদ আলো।
    তারস্বরে ভেঁপু বাজিয়ে
    অফিস ফেরত ঠেসে পুরে
    তারপর সব ছড়িয়ে ছিটিয়ে
    কোথায় যেন যায় হারিয়ে

    দিন শেষে
    সন্ধ্যা নামে।
    কেউ বসে চায়ের মোড়ে
    কেউবা ঘোরে সোশালে,
    কেউবা আবার চোখ কপালে,
    খেই হারায় বাজার দরে।

    সারেসারে সড়কবাতি
    ঘেউ ঘেউ ঘেউ, মধ্য রাত্রি
    বেজে ওঠে হুঁশিয়ারি ,

    চিকচিক আলো ফোটে
    আবার ছোটে,
    ব্যস্ত শত শহুরে জীবন
    দ্রুত শুধু বয়ে চলে ।

    10
    4 Comments
Skip to toolbar