Profile Photo

mahamuda khaunOffline

  • mahamuda
  • Profile picture of mahamuda khaun

    mahamuda khaun

    • 4 years, 3 months ago

    পোড়োবাড়ির_রহস্য
    পর্ব_দশ
    গত রাতে যায়িদ আর মুসায়েব যখন ধরা পড়েছিল তখন একটা গাড়িতে করে তাদেরকে একটা বাড়িতে নিয়ে আসা হয়। গাড়িতে উঠার সাথে সাথে মুসায়েব ঘুমিয়ে পড়লেও এক ফোঁটাও ঘুমায়নি যায়িদ। গাড়ির জানালা দিয়ে বাইরেটা দেখতে দেখতে এসেছে সে। কিন্তু এদিককার রাস্তাঘাট চেনা না থাকার কারণে তাদের কোথায় নেওয়া হচ্ছে বুঝতে পারেনি। তবে বাসাটায় ঢোকার পর বুঝতে পারে এটা একটা অফিস। কিসের অফিস সেটা জানার জন্য নামের ফলকটা পড়তে গিয়েও কালো পোশাক পড়া লোকটার ধমকের জন্য পড়তে পারেনি। রাতের বেলা চেয়ারে বসে আবারও শব্দহীন ঘুম দিয়েছে মুসায়েব। আল্লাহ্‌ ওকে এই বড় নিয়ামাতটা দিয়েছেন। কিন্তু সামান্য সময়ের জন্য যায়িদের দুই চোখ লাগলেও ধরতে গেলে নির্ঘুম কেটেছে রাতটা তার। ফজর নামাজ পড়ার পর এক ঘণ্টার জন্য ঘুমিয়ে গিয়েছিল।

    ঘুম থেকে উঠে মনোযোগ দিয়ে আজকের পত্রিকা পড়ছিল যায়িদ।

    কই কোথায় তারা? খায়রুল আমার রুমে ওদেরকে নিয়ে আসো। কর্কশ আওয়াজ শুনে সামনে তাকিয়ে হন্তদন্ত হয়ে একজন মধ্যবয়স্ক লোককে ঢুকতে দেখল যায়িদ। কিছুক্ষণ পরে রাতের কালো পোশাক পড়া লোকটা এসে তাদেরকে বলল, চল স্যার তোমাদেরকে ডেকেছে। মুসায়েব তখনো ঘুমে কাতর। কয়েকবার ডাকার পরে উঠল। লোকটাকে অনুসরণ করে একটা রুমের সামনে গিয়ে দাড়ালো তারা। কালো পোশাক পড়া লোকটা বলল, স্যার এইযে ওদেরকে নিয়ে এসেছি।

    টেবিলের উপর রাখা কিছু একটা মনোযোগ দিয়ে পড়ছিল লোকটা, আওয়াজ শুনে দরজার দিকে তাকালেন। ও খায়রুল এসেছো? তাহলে লোকটার নাম খায়রুল তা জানা গেল। ওদেরকে রুমে এনে বসাও। রুমের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় রুমের দরজায় লাগানো নেম-প্লেটের নামটা চোখে পড়েছিল যায়িদের। সেখান থেকেই লোকটার নাম জানা হয়ে গেছে তার। কাইয়ুম চৌধুরী, প্রধান গোয়েন্দা কর্মকর্তা, সিকিউরিটি ইন্টেলিজেন্স সংস্থা। লেখাটা পড়েই চোখ জ্বলজ্বল করে উঠেছিল তার। মুসায়েবকে এখনও বলা হয়নি। শুনলে কিরকম উত্তেজিত হবে ছেলেটা তা খুব দেখতে ইচ্ছা করছে। পাশে তাকিয়ে দেখে মুসা এখনও চোখ রগড়াচ্ছে। ওর মাথায় একটা চাটি মেরে যায়িদ বলল, তোর এতো ঘুম আসে কোথা থেকে। খায়রুল নামের লোকটি তাদেরকে ভেতরে ঢুকতে বলল।

    তাদেরকে ঢুকতে বলে লোকটা আবারও টেবিলের রাখা জিনিসটার দিকে মনোযোগ দিল।

    বসে বসে রুমের চারিদিক দেখছিল যায়িদরা। রুমে চারটা বইয়ের আলমারি। চারটাই বই দিয়ে ঠাসা। লোকটার চেহারাও বেশ জ্ঞানী জ্ঞানী।

    নিজের হাতের কাজটা রেখে ওদের দিকে হাত বাড়িয়ে দিয়ে করমর্দন করতে করতে বলল, আমি কাইয়ুম চৌধুরী, প্রধান গোয়েন্দা কর্মকর্তা, সিকিউরিটি ইন্টেলিজেন্স সংস্থা। নাম শুনেছো নিশ্চয়?

    জায়িদ উচ্ছ্বাসের সাথে বলল, হ্যা গত পরশুইতো পেপারে দেখলাম। আপনাদের সম্পর্কে সব জানি আমরা।

    ওমা তাই নাকি? ভালো, সব বিষয়ে জ্ঞান রাখা বুদ্ধিমানের কাজ। কিন্তু আমিতো তোমাদের সম্পর্কে কিছুই জানিনা। এবার তোমাদের পরিচয় বল।

    যায়িদ পকেট থেকে একটা কার্ড বের করে কাইয়ুম চৌধুরীর দিকে এগিয়ে দিয়ে বলল, এখানে আমাদের পরিচয় আছে।

    হাত বাড়িয়ে যায়িদের এগিয়ে দেওয়া কার্ডটা নিল কাইয়ুম চৌধুরী। চশমা নেড়েচেড়ে পড়া শুরু করলেন। আপন মনেই বলে উঠলেন গোয়েন্দা? মাথা তুলে যায়িদদের দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। চোখ তুলে খায়রুল আলমের দিকে তাকালেন। তারপর যায়িদদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা গোয়েন্দা?

    জ্বী ছোট করে উত্তর দিল যায়িদ। মুসায়েব কিছু একটা বলতে গেলে ওর হাত টেনে ধরলো যায়িদ।

    কিসে পড়?

    এবার এস এস সি দিয়েছি। উত্তরটা যায়িদই দিল।

    এই লাইনে কবে থেকে এসেছো?

    আসলে…… কথাটা যায়িদ শুরু করতে গেলেও তার মুখার কথা কেড়ে নিয়ে মুসায়েব বলা শুরু করল। খুব বেশিদিন হয়নি আমারা এই লাইনে এসেছি। মাত্র শুরু করেছি। নলডাংগা রাজবাড়ী ঘুরতে গিয়ে শখের বসে পোড়ো বাড়িটাতে ঢুকে পড়েছিলাম। তারপর ওখানে নানারকম আজগুবি ঘটনা ঘটতে দেখে আমার বন্ধু তালহার শখ হল ঐটার রহস্য বের করা। পত্রিকার দেখলাম সরকার এবার কাজটার দায়িত্ব আপনাদের
    দিয়েছে। এক নাগাড়ে কথাগুলো বলল মুসায়েব।

    ও আচ্ছা এই কথা। প্রথমেই তোমাদের দেখে বুঝেছিলাম খায়রুল কোন একটা গোলামাল করেছে। তোমাদের দেখে আমার একদমই কালপ্রিট মনে হয়নি। কিন্তু তোমাদের কার নাম কি নাম সেটাতো জানা হল না। আর এখানেতো তিনজনের নাম লেখা আছে। তাহলে তোমাদের আর একজন সহযোগী কোথায়?

    যায়িদ বসা থেকে উঠে গিয়ে কাইয়ুম চৌধুরীর সাথে য়ারেক দফায় করমর্দন করে নিজের নাম বলল। ওর দেখাদেখি মুসায়েবও একই কাজ করল।

    তাহলে আর একজন তালহা ? ও এখন কোথায়? কাইয়ুম পূণরায় করলেন প্রশ্নটা।

    আমরা তিনজন বাড়িটার ভেতরে ঢুকলেও বাইরের দিকেই ছিলাম। ঐ ঘরটায় কিছু রহস্যজনক জিনিস ছিল যা আমরা দুজন মনোযোগ দিয়ে দেখছিলাম। সেই মুহূর্তে একটু সময়ের জন্য দেখলাম তালহা একটা দরজা খুলে ভেতরে ঢুকে পড়েছে। ও যাওয়ার পরও আমরা ওখানেই দাড়িয়ে ছিলাম। কিন্তু ঘণ্টাখানেক অপেক্ষা করার পর যখন দেখলাম ও আসছেনা তখন ভয় লাগতে শুরু করলো। একবার ভাবলাম ভেতরে ঢুকি কিন্তু পরে মনে হল সবাই একসাথে ধরা পড়াটা ঠিক হবেনা। তাই ওখান থেকে বেরিয়ে আসলাম। আসার পথে উনাদের খপ্পরে পরে গেলাম। তারপর আরকি? এইযে আপনার সামনে বসে আছি।

    এতক্ষণ যায়িদের কথা মনোযোগ সহকারে শুনছিল কাইয়ুম চৌধুরী। কথা শেষ হলে তিনি খায়রুল আলমের দিকে তাকিয়ে বললেন, খায়রুল ওদেরকে কোথা থেকে ধরে এনেছো?

    স্যার পোড়োবাড়ির সামনে থেকে ধরে এনেছি।

    তারমানে তোমরা বাড়ির ভেতর ঢোকনি?

    খায়রুল হাত কচলাতে কচলাতে বলল, আসলে স্যার ঢোকার আগেই ওদেরকে ওখান থেকে বের হতে দেখে আমি ভেবেছিলাম এরাই প্রধান কালপ্রিট।

    তোমাকে ওখানে যেতে নিষেধ করার পরও কেন গেলে তুমি। তারপর যায়িদদের দিকে ফিরে বলল, তোমরা কিছু মনে করোনা। আমাকে কাজটা করার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। কিন্তু আমার হাতে এখন কাজ থাকায় আমি ঐ কাজটায় হাত দিতে পারছিনা। এর মাঝে ওদের গোয়েন্দাগিরি ফলানোর শখ হয়েছে। তাই আমাকে না জানিয়েই রহস্য উদঘাটন করতে গেছে। কাল রাতে আমাকে যখন ফোন করে তোমাদের কথা বলেছে তখনই আমি বুঝতে পেরেছি ওরা কোন একটা অঘটন ঘটিয়েছে এবং হয়েছেও তাই। সম্পূর্ণ কথাটা তিনি খায়রুল নামক লোকটার দিকে তাকিয়েই বলল। কথাটা শেষ করা তাদের দিকে তাকিয়ে বলল, এখন বল তোমাদের প্লান কি? বন্ধুকে খুজে বের করবেনা? আমি চাই কাজটা তোমরাই কর। আমি তোমাদের সাথেই আছি কথাটা বলে তাদের দিকে একটা কার্ড এগিয়ে দিল। এই নাওম আমাদের প্রতিষ্ঠানের কার্ড। ওখানে ফোন নাম্বার দেওয়া আছে। যেকোন প্রয়োজনে আমাকে ফোন করতে পারো, তবে তা যেন বেঁধে দেওয়া সময়ের মধ্যেই হয়।

    জি আচ্ছা যোগাযোগ করবো। আজ তাহলে উঠি।

    এখনই যাবে? সকালের নাস্তা করে যাও। আমার ছোট মাইক্রোটা পড়ে আছে। ভাবছি কয়দিন তোমাদেরকে দিবো। তবে তার আগে তোমাদের সম্পর্কে খোজ খবর নিয়ে নিশ্চিত হওয়া দরকার তোমরা যা বলেছো তা সব সত্যি। কথাটা বলে নিজের চশমাটা নাগের ডগায় ঝুলিয়ে গোঁফে হাত বুলাতে বুলাতে যায়িদদের দিকে তাকিয়ে বলল, কি আমি কি ঠিক বললাম?

    মুসায়েব বলল, হ্যা ঠিকই বলেছেন। তবে এখন আমাদের আপনার সাহায্য করা দরকার। তালহাকে কীভাবে খুজে বের করবো আমরা? আমরাতো এই কাজে নতুন। ওরা যদি ওর কিছু করে ফেলে!

    উহু, এই ব্যাপারে কোন সাহায্য…………………

    দুঃখিত স্যার আপনার কথার মাঝে কথা বলার জন্য। আমি বলতে চাচ্ছিলাম এখন আমরা কারও সাহায্য ছাড়াই কাজটা করতে চাই।

    হ্যা আমিও সেটাই বলতে চাচ্ছিলাম। তোমাদের এখন মাথা খাটিয়ে কাজ করতে হবে। কীভাবে কোথা থেকে শুরু করবে তা তোমাদেরকেই বের করতে হবে।

    স্যার আমরা তালহাকে খোজ করবো ঠিকই কিন্তু আমার কি মনে ও ঠিকই বের হয়ে আসবে। ওর সাথে দেখা হলে বুঝতেন কি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। একদিন ওকে নিয়ে আপনার সাথে দেখা করবো। স্যার, আপনি দোয়া করবেন।

    হ্যা চলে আসবে। তোমাদের জন্য আমার অফিসের দরজা সবসময় খোলা।

    ততক্ষনে নাস্তা চলে এসেছে। মুসার পেটে অনেক আগে থেকেই ছুঁচো ঘুরে বেড়াচ্ছিল। খাবার দেখে তা আরও দ্বিগুণ বেগে দৌড়াতে লাগলো। নাস্তার উপর হুমড়ি খেয়ে পড়তে ইচ্ছা করছে কিন্তু লজ্জায় তা করতে পারছেনা। কিছুক্ষণ পর কাইয়ুম চৌধুরীর ডাকে তার সাথে নাস্তা করতে বসে গেলো। খাওয়ার সময় কাইয়ুম চৌধুরীর সাথে অনেক কথা ওদের। বেশিরভাগই ওদের লেখাপড়া নিয়ে। খাওয়া শেষ করে ওরা ওখান থেকে বের হওয়ার প্রস্তুতি নিলে কাইয়ুম চৌধুরী ওরা এখন কোথায় যাবে জিজ্ঞাসা করলো। ওরা তালহার নানু বাড়ির ঠিকানা বললে ড্রাইভারকে ওদেরকে পৌঁছে দিতে বলে দিলেন।

    তোর কি মনে হয়? তালহা এতক্ষণে নিজেকে মুক্ত করতে পেরেছে? মাইক্রোর জানালা দিয়ে বাইরেটা দেখতে দেখতে যায়িদের দিকে প্রশ্ন ছুড়ে দিলো মুসায়েব।
    কিছুই বুঝতে পারছিনা। কারা ওকে ধরে নিয়ে গেছে সেটাইতো বুঝতে পারছিনা। নির্লিপ্ততার সাথে কথাটা বলল যায়িদ। আগে বাসায় গিয়ে দেখি তালহা ওখানে আছে কিনা। যদি না থাকে তাহলেতো আমাদেরকে কিছু একটা করতেই হবে।
    চলবে

    5
    4 Comments
Skip to toolbar