Profile Photo

জাহিদসিরাজOffline

  • jahidsiraz
  • Profile picture of জাহিদসিরাজ

    জাহিদসিরাজ

    3 years, 10 months ago

    করোনার সাতপাক

    এসো করি সাত পাক-করোনার কালবেলায়
    এসো ধরি হাত বন্ধু সময় যে চলে যায়

    এসো পাক খাই, বন্ধু – সমুখ যোদ্ধাদের জন্ন্যে
    এক সাথে মোছে দিই – সব ডাক্তার সেবিকার ঘাম
    দুই পাকে বাঁধা হবে সব কষ্ট- পুলিশ আর সৈনিক
    এরাই আমদের হাজার চে’গুয়েভরার নাম
    মরণের ডালিতে এরাই প্রাণের গোলাপ ফোঁটায়
    এসো করি সাত পাক-করোনার কালবেলায় ।।

    তিন পাকে বাঁধি কষ্ট -যত সব প্রিয়জন হারা
    দুনিয়া জোড়া মা হীন সব শিশু
    পৃথিবীটা হোক আজা ওদের পিতা
    এরাই আমাদের এই শতাব্দির যিশু
    আদরে আবদারে ভাসিয়ে দিই তাদেরে
    অনাদর যেন এই যিশুদের না কাঁদায়
    এসো করি সাত পাক-করোনার কালবেলায় ।।

    চারপাকে বাঁধি কষ্টক্লেশ- দেশহীন মানুষ যত
    মনের গহীনে থাকে যাদের দেশ ছাড়ার ক্ষত
    পশ্চিম থেকে পুবে-আছেন যত ডায়াসপোরা
    তোমাদের সাথে হবে আমাদের পথ-চলা
    দেশে দেশে দেশহীন মানুষ, বড়ই অনিশ্চিত করোনার থাবায়
    এসো করি সাত পাক-করোনার কালবেলায় ।।

    পাঁচ পাকে বাঁধি এসো -অন্নহীনের জল
    থেমে আছে যেখানে জীবেনের কোলাহল
    ছয় পাকে বাঁধি মোরে – বোকা সোকা মন যেন সইতে পারে
    আমার দেশের মানুষ শত শত আছেন অনাহারে-
    আপনার চারপাশে এই কুয়ালালাপুরে
    সাত পাকে বাঁধি এসো -বন্ধু, আমাদের সকলের হাত।
    ভাবনা আমার চরে বেড়ায় অনাহারিদের সাথে সারারাত
    সাত পাকে আমার কামনার সহবাস কষ্টেদের সাথে সময়ের দরিয়ায়
    আমার পূবের মানুশ-আমরা জাগলেই আলো ফোটে দুনিয়ায়।
    এসো করি সাত পাক-করোনার কালবেলায় ।

    মে ২৪-২৫, ২০২০ কুয়ালালামপুর
    ভুতুড়ে ল্কডাইউনের কালে লিখা

    6
    2 Comments
Skip to toolbar