Profile Photo

Mushfiquzzaman MushfiqOffline

  • Mushfiq
  • Profile picture of Mushfiquzzaman Mushfiq

    Mushfiquzzaman Mushfiq

    3 years, 12 months ago

    একজন আদর্শ সন্তান/ছাত্র-ছাত্রীর করণীয়ঃ

    ১) পিতা-মাতা ও শিক্ষকগণের সকল আদেশ -নিষেধ মেনে চলা।

    ২) মা-বাবা, শিক্ষক ও গুরুজনদের বিনয়ের সহিত সম্মান দেওয়া।

    ৩) শিক্ষক যা শিক্ষা দেন এবং উপদেশ দেন তা মনোযোগ সহকারে শোনা ও পালন করা।

    ৪) সব সময় বাবা-মা ও শিক্ষকদের সাথে নম্র, ভদ্র ও উত্তম আচরণ করা।

    ৫) সহপাঠীদের সাথে সদ্ভাব ও সুসম্পর্ক বজায় রাখা। কখোনই কারো সাথে ঝগড়া ও মনোমালিন্য সৃষ্টি না করা।

    ৬) নিয়মিত শ্রেণিতে উপস্থিত থাকা এবং ছুটির প্রয়োজন হলে শ্রেণি শিক্ষক থেকে ছুটি নেওয়া।

    ৭) সর্বদা শ্রেণি কক্ষ ও বিদ্যালয়ের পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা।

    ৮) নিজ শরীর ও পোশাক পরিস্কার-পরিচ্ছন্ন রাখা।

    ৯) শিক্ষকদের সাথে শ্রেণির ভিতর বা যে কোন জায়গায় দেখা হলে দাঁড়িয়ে সন্মান করা।

    ১০) অনুমতি নিয়ে শ্রেণিকক্ষের বাহিরে যাওয়া ও ভিতরে প্রবেশ করা।

    ১১) দেশ ও বিদ্যালয়ের সম্পদ নষ্ট না করা।

    ১২) জীবনের প্রতিক্ষেত্রে শিক্ষকদের উত্তম শিক্ষা মেনে চলা।

    ১৩) বাবা-মা ও শিক্ষকদের অপছন্দের কাজ থেকে বিরত থাকা।

    ১৪) কোন ভাবেই কারো সাথে অভদ্র ও অশোভন আচরণ না করা।

    ১৫) সর্বদা বাবা-মা ও শিক্ষকদের জন্য শুভকামনা করা।

    ১৬) প্রতিদিনের পড়া নিয়মিতভাবে আয়ত্ত্ব করা।

    ১৭) না বুঝে পড়ার অভ্যাস ত্যাগ করা।

    ১৮) সর্বদা শিক্ষকদের সাহচর্যে থাকার চেষ্টা করা।

    ১৯) শিক্ষকের পাঠদানে ক্ষতি হয় এমন কাজ করা থেকে বিরত থাকা।

    ২০) শিক্ষা প্রতিষ্ঠানের সকল নিয়ম কানুন মেনে চলা।

    ২১) সর্বদা বাবা-মায়ের সকল কাজে সহযোগিতা করা।

    ২২) বাবা-মা এবং শিক্ষকগণ মনে কষ্ট পাবেন এমন কাজ থেকে বিরত থাকা।

    ২৩) বাবা-মায়ের স্বপ্ন পূরনে দৃঢ় সংকল্প থাকা।

    ২৪) বাবা-মা এবং শিক্ষকগণের সাথে কখোনই মিথ্যার আশ্রয় না নেওয়া।

    ২৫) মোবাইল এবং ইন্টারনেট আসক্তি থেকে নিজেকে বিরত রাখা।

    ২৬) রুটিন মাফিক নিয়মিত পড়া।

    ২৭) সকল ধরনের অন্যায়মূলক কাজ থেকে নিজেকে বিরত রাখা।

    ২৮) পরীক্ষার হলে নকলের আশ্রয় বা কোনো অসদুপায় অবলম্বন না করা।

    ২৯) সৎ এবং আদর্শবান হিসেবে নিজেকে গড়ে তোলা।

    ৩০) সবাইকে তার নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।❤️❤️❤️

    5
    3 Comments
Skip to toolbar