Profile Photo

Abu Saleh Mohammad Hasanujjaman AdilOffline

  • Abu-Saleh-Mohammad-Hasanujjaman
  • Profile picture of Abu Saleh Mohammad Hasanujjaman Adil

    Abu Saleh Mohammad Hasanujjaman Adil

    3 years, 10 months ago

    প্রত্যাবর্তন-
    হাসানুজ্জামান আদিল

    ক্যাফেইনের তরে ঝিম ধরা ভাব,
    নেশা ধরানো এককাপ চা।
    ডাউন হতে যাওয়া টেবিল ল্যাম্প
    আর আবোল-তাবোলে ভরা পদ্যের খাতা।

    ধুলো জমা ঐ বইয়ের তাকে
    প্রিয় বুকমার্ক খোঁজা যেমন কঠিন,
    তেমনি হঠাৎ কেনো জানি মনে পড়লো,
    আজ কবিতা লিখিনা ক’দিন?

    আহ্, খুব মনে পড়ে,
    মনে পড়ে ঐ,
    বলপয়েন্টের ঝাপসা কালিতে
    লিখে যেতাম দিনের পর দিন।
    কত সহজেই না রচনা করতাম
    কবিতাগুলো রঙিন।

    তবে এও আবার চিন্তা করি,
    হাত থাকলেই কি লিখা যায়?

    বলিষ্ঠ হাতের মালিক হলেই যদি,
    সাহিত্য লিখা যেতো,
    তবে কুস্তিগিরের হাত দুটো’ কি
    শ্রেষ্ঠ লেখক নাই বা হতো?

    কলমে আমার উপচে পড়া কালি
    তবুও লিখা হয়নি দু’লাইন।
    মগজে আমার বিকৃত সুর,
    বলে, “চলো রাস্তায় সাজি ট্রামলাইন “।

    ইংরেজি মেশানো বাংলা বলা,
    সাথে বিদেশি ধাঁচের খাবার,
    চমৎকার এই আবহাওয়ায়,
    মন বলে, কবিতা লিখবো আবার।

    চুমুকের পর চুমুকে পেয়ালার,
    তলানি দেখা যায়,
    বৃষ্টির ছাঁটে আধ-ভেজা খাতা,
    কবিতাহীন-ই থেকে যায়।
    ৩০/০৫/২০২২

    9
    3 Comments

Friends

Profile Photo
Eunus-Hossain-Mantu
@eunus-hossain-mantu
Profile Photo
Raya
@khandker-raya-shafia
Profile Photo
A-K.-Niloy
@a-k-niloy
Profile Photo
Mohammed-Habibullah
@mohammed-habibullah
Profile Photo
Nazrul Islam Shakib
@nazrulislamshakib
Profile Photo
Ahnaf-Akif
@ahnaf-akif
Profile Photo
S.M ASFI RAHMAN
@ridi56
Skip to toolbar