Profile Photo

Shanendra RamenOffline

  • Shantanu-Bahadur-Ankur
  • Profile picture of Shanendra Ramen

    Shanendra Ramen

    3 years, 10 months ago

    বাবা তুমি কই।।

    শীতের সকালে প্রায় ঝরা পাতায় শিশির-বিন্দু মুক্তার ন্যায় ঝলমল করছে। ঘন মেঘের মাঝ হতে হালকা সূর্যকিরণ হাসবার চেষ্টা করেও বিফল হচ্ছে।
    তবু তাঁর আপ্রাণ চেষ্টার কোন কমতি নাই।
    কুয়াশা এখনো কাটেনি। এক গ্রাম্যবালক বাবার সাথে বেরিয়েছে, বাবার দ্রুত পদক্ষেপে বার বার পিছিয়ে পরলেও সেদিকে বালকের খেয়াল নেই।পাখির ডাকাডাকি… হঠাৎ কুয়াশার চাদরে আচ্ছাদিত হয়ে মনে হলো যেন বাবার কাছ হতে দূরে চলে যাচ্ছে!
    দূরে… বহু দূরে…যেখানে কেউ নাই,বাবা নাই।
    এক তরঙ্গইত ব্যাকূলতায় বালকের বুক ভরে উঠলো।
    কান্নাজড়িত কণ্ঠে ব্যাকুলতার ভাব প্রকাশে বলল: ‘বাবা… তুমি কই?’
    শব্দ যেনো চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে। কুয়াশার মাঝেও বাবার শব্দ ধ্বনি শুনে বালকের ছোট্ট হৃদয়য়ে আনন্দের সঞ্চার হয়।
    এরই মাঝে ‘এইতো আমি!’ বলে কবে যে তারে নিয়ে চলতে শুরু করেছে, প্রশমিত ব্যাকুলতার আনন্দে সে তরঙ্গ চাপা পরে যায়।

    ধীরে ধীরে শীত কেটে বসন্তের প্রহরে গিয়ে পরে।গাছে গাছে নূতন কচি পাতার বাহার।
    স্মৃতি আসে স্মৃতি যায়। পুরনো স্মৃতির স্তরে জমা হয় নূতন নূতন সব স্মৃতি। একেকটা একেক রংয়ের। তবু সে পুরনো স্মৃতির স্বাদ-গন্ধ আমাদের দেয় নতুন প্রাণ। সে সময়টা ফিরে পাবার ইচ্ছায় তৈরি হয় নতুন প্রাণের। গ্রীষ্ম,বর্ষা,শরৎ চলে গিয়ে হয় নতুন শীতের শুরু। নতুন প্রাণের সঞ্চার…
    তবে সে ব্যাকুলতা থেকে যায় অনেক সময়…তরঙ্গ ধ্বনিতে ‘বাবা… তুমি কই?’

    7
    3 Comments
ভাবনার ভাবধারা

।। ভাবনার ভাবধারা বুঝতে না পারি
ভাবিত হই যবে,একা নীড়ে হাটি
কল্পনায় ছবি আঁকি একা গাই গান
বিষাদ হয়ে ভাবি ;'এই মোর প্রাণ' ।।

15-9-21

Shanendra Ramen

Skip to toolbar