Profile Photo

Md. Mynuddin HawladerOffline

  • mynuddin
  • Profile picture of Md. Mynuddin Hawlader

    Md. Mynuddin Hawlader

    3 years, 10 months ago

    মো: মাঈন উদ্দিন।

    আমি সন্ধা তারায় বিলীন হবো
    সুকতারাতে হব উদয়।
    আমার যাকিছু সব দেখবে ‍তুমি
    ভু,জল, আকাশ সমূদয়।
    দেখবে বায়ূর অমোঘ লহর
    ছুটছে কেমন রসের বহর
    স্বর্গ সুখের মিষ্ট নহর
    বইছে কেমন বিশ্বলয়।
    ফুরফুরিয়ে উঠছে কেমন
    আকাশ বাতাস সমূদয়।
    হয়তো তুমি নিরব হয়ে
    রইবে চেয়ে অপলক
    আমার দেখে ভাবতে ‍তুমি
    অপার কোন স্বর্গলোক।
    আমিও ঠিক তেমন করে
    দেখবো তোমায় নয়ন ভরে
    ঝড়বে আলোক দিন-অঝরে
    ছরাবে সুখ বিশ্বময়।
    দেখবে কেমন খিল খিলিয়ে
    হেসে ওঠে সমূদয়।
    এই ভাবনা ভেবে ভেবেই
    তোমার পথে চেয়ে রই
    একবার শুধু একবার আসো
    এই মিনতি করি সই।
    নাহয় তোমার দক্ষিন বায়ূ
    একটু ছাড় কাপুক স্নায়ূ
    নীল আকাশের বাহুর বাধে
    ফিলিংস যে পাই তুমিময়।
    দেখনাকি আকাশ রানী
    ঝাপটে আছে বিশ্বলয়।

    10
    5 Comments
Skip to toolbar