Profile Photo

Surja Mohon RayOffline

  • Surja1916017
  • Profile picture of Surja Mohon Ray

    Surja Mohon Ray

    3 years, 10 months ago

    সুহাসিনী,
    যদি এই প্রস্থানকে চিরবিচ্ছেদ ভাবো ,
    তবে বলি শোনো –
    কোনো এক নিস্তব্ধ বিকেলে,দেবদারু কিংবা কৃষ্ণচূড়ার ছায়াতলে-
    তোমার – আমার আবার দেখা হবে!
    আমি সত্যি বলেছি ,
    মিলিয়ে নিও ,দেখা হবেই।
    বয়সের গণনায় তখন তুমি হয়তো সবে ষোল,
    রূপবতী যৌবনা চঞ্চল বালিকা-
    সলজ্জ রাঙা মুখে আবার শোনাবে হৃদয়ের ব্যাকুলতা;
    আমি নিশ্চিত; তুমি শোনাবে,
    তুমি শোনাবেই!
    কম্পিত হৃদয় দুহাতে চেপে আবার করবে প্রেম নিবেদন।
    আমি জানি তুমি করবে-
    তুমি করবেই;
    আমি জানি,আমি বিশ্বাস করি –
    সেদিন আবার আমাদের প্রেম হবে- প্রণয় হবে;
    দূর হতে বহুদূরে , দিগন্ত জুড়ে ,পাহাড় – পর্বতে, একসাথে হাঁটা হবে –
    কল্পনার রাজ্যে পুরাতন ছাঁচে, বুনন করা হবে নিত্য নতুন , শত সহস্র স্বপ্ন!
    সেদিন আবার বসন্ত নামবে এই শহরে-
    বসন্ত নামবে তোমার – আমার পুরো শরীরে ,
    বসন্তের সুবাস বইবে শিরা থেকে উপশিরায়
    মহাধমনি থেকে ধমনীতে –
    বসন্তের সুবাস পৌঁছে যাবে হৃদপিণ্ডে!
    কি বিশ্বাস হচ্ছে না?
    হাসি পাচ্ছে শুনে?
    তুমি বিশ্বাস কর আর নাই বা কর;
    আজ যতো খুশি হাসো,
    শুধু মনে রেখো,তুমি আবার ফিরবে..
    তুমি ফিরবেই –
    হয়তো কেটে যাবে এভাবে এক জন্মান্তর
    তবু ফিরতে তোমাকে হবেই

    10
    5 Comments
    • প্রেম পূর্ণতা পাক কবিতার মত!

    • সুহাসিনী তো লেখা হলো, এবার সুনয়না ও লিখবেন আশা করি। ভালো লিখা, পড়তেও ভালো লাগে।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 09 August 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar