Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 10 months ago

    স্বপ্ন বাসর
    সোমা

    শূন্যতা যদি
    ভরিয়ে দিতে পারতাম
    তবে হৃদয়ের সবটুকু
    ভালোবাসা তোমায় দিতাম।।
    পূর্ণতা যদি
    মিটিয়ে নিতে পারতাম
    তবে অস্ফুট কান্না মুছে
    মৃদু হাসি হাসতাম।।
    গভীরতা যদি
    মেপে নিতে পারতাম
    তবে মুগ্ধ নয়নে
    তোমার পানে চেয়ে থাকতাম।।
    স্বকীয়তা ভুলে যদি
    তোমায় জানতে চাইতাম
    তবে হয়তো আরো বেশি করে
    তোমায় বুঝতে পারতাম।।
    স্নিগ্ধতা নিয়ে যদি
    ছুটে যেতে পারতাম
    তবে হয়তো স্বপ্নের বালুচরে
    ছোট খেলাঘর গড়তাম।।

    কি হতে পারতো আর
    কি হতে পারে
    তারি মাঝে নির্লিপ্ত থেকে
    স্বপ্ন বাসর বুনতাম।।

    9
    3 Comments
Skip to toolbar