-
কথা হয় না কথা হোক
——নাসিমা খান
কতদিন কথা হয়নি আমাদের
কত কোটি সহস্র বছর ধরে
আমাদের কথা হোক, কথা হোক
আমার এ আর্তচিৎকার প্রতিধ্বনিত হোক তোমার অন্তরীক্ষে!তুমি কম্পিত হও প্রথম প্রেমের স্পর্শের মতো
তুমি শিহরিত হও আন্দোলিত হোক তোমার হৃদয়
আমাদের প্রথম প্রণয়ের সেই দুপুরের মতো!কথা না হলে আমার হৃদ স্পন্দন বন্ধ হয়ে যায়
আমার বাক্যগুলো সংকুচিত হয়ে যায়
আমি নিথর হয়ে যাই
আকাশ দেখি, আকাশ দেখি আর আকাশ দেখি
আমার আকাশে আজ মেঘের পাহাড়বাইরে তুমুল বৃষ্টি
কথা হোক তুমুল আবার
কেন কথা হয় না? কেন হয় না? কেন এ বিভেদের দেওয়াল মাঝে!তুমি জানো, আমি জানি
দুজন দুজনকে ছুঁয়ে আছি অদৃশ্যের বন্ধনে।6 Comments
Friends
SuraiyaIslam
@suraiyaislam
Foyzur Khan
@foyzur-khan
মোখলেসুর রহমান
@mokhles
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
Md Ashfak Sayed
@ashfak
Drako Shajib
@drako
Mustafiz-Mahmud
@mustafiz-mahmud
Mijanur rahoman ridoy
@mr-ridoy
Mohosen-Hossain
@mohosen-hossain


অভিনন্দন। অনেক অনেক শুবকামনা আপনার জন্য।