-
এই এত রাতে খদ্দের পাওয়া যাবে না জেনেও ট্যাকসিতে বসে আছি। এই বড়ো রাস্তায় আমার মতো অনেকেই তাদের গাড়ি থামিয়ে বসে আছে। হালকা শীত শীত ভাব আছে আজকের দিনে। গায়ে চাদর জড়িয়ে অভ্যেস মতো মুঠোফোনে রেডিও শুনছিলাম। একটা ভৌতিক অনুষ্ঠান হচ্ছে।
ঘটনা এইরকম, লোকটা রাতে বাড়ি ফিরছিলো মাছ নিয়ে। জন্যশূন্য রাস্তায় হটাৎ পেছন থেকে কেউ মাছটা টেনে ধরে…
এইযে যাবেন নাকি?
তাকিয়ে দেখি বয়স্ক মতন দেখতে একটা লোক দাঁড়িয়ে,
লোকটার পেছনে রোডল্যাম্প থাকায় মুখ দেখা যায় না। মনে হচ্ছে এই শেষ হেমন্তের রাতে তার মুখে কুয়াশা জমেছে।
:কৈ যাইবেন?
মুখটা আরো কাছে এনে বললো : দীঘির পার।
:উঠেন।
সাধারণত রাতে কেউ ভাড়া জিজ্ঞেস করে না। রাতে কোনো যান-বাহন পাওয়া গেছে যে তাই ভাগ্যের বেপার! লোকটাও কিছু না বলে উঠে বসলো।
ট্যাক্সির সামনে দুটো কুকুর ঘুমিয়ে ছিল। হর্ন দেওয়ার পরও দৌড়ে পালালো না। তাদেরও অভ্যেস হয়ে গেছে এই রাস্তার জীবনে।
ট্যাক্সি স্টার্ট করে আবার দেখার চেষ্টা করলাম পেছনে সব ঠিকঠাক আছে কিনা। লোকটার চোখে চোখ পড়তেই একটু অসস্তি লাগলো।
রেডিওর অনুষ্ঠানটাও শেষ, বিদায় পড়বো চলছে।টেক্সর স্পিড বাড়িয়ে দিতেই রাস্তা শেষ হয়ে এলো।
বড়ো রাস্তা থেকে এবার দীঘির পাড়ের রাস্তায় এসে পড়েছি। পেছনে দেখার চেষ্টা করে জিজ্ঞেস করলাম
: কৈ নামবেন ?
কোনো উত্তর নেই।
ট্যাক্সির স্পিড কমিয়ে পেছনে দেখার চেষ্টা করলাম লোকটা আছে না গেছে, নাহ আছে। মনে হয় মিষ্টি খাচ্ছে, গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছে। অদ্ভুত এতক্ষন গন্ধ পাইনি কেন? টেক্সতে উঠার সময় হাতে কিছু ছিল বলে মনে পড়লো না।
মুখে বিরক্তের ভাব নিয়ে আবার জিজ্ঞেস করলাম : কই নামবেন?
কোনো জবাব নাই। সামনে তাকালাম এই নির্জন ভাঙা রাস্তায় স্পিড কম করলেও গাড়ি চালাতে কষ্ট হয়। উত্তরের উদ্দেশ্যে মুখে খুব বিরক্ত নিয়ে পেছনে তাকাইয়েই আঁতকে উঠলাম লোকটা পেছনে নেই!
চলন্ত টেক্সি থেকে নামবে কিকরে?রাস্তায় দেখার চেষ্টা করলাম শেষ মাথা পর্যন্ত কেউ নাই, একটা কুকুর কেউ দেখতে পেলাম না!
সারা শরীর অবশ হয়ে গেছে। স্ট্যারিং আমার আয়ত্তের বাইরে। টেক্সি আপন মনে দিকশূন্য হয়ে গাছের সাথে ধাক্কা দিলো। স্ট্যারিংএ মাথা ঠুকে যেতেই জ্ঞান হারালাম।১০/০৮/২২
2 Comments
ভাবনার ভাবধারা
।। ভাবনার ভাবধারা বুঝতে না পারি
ভাবিত হই যবে,একা নীড়ে হাটি
কল্পনায় ছবি আঁকি একা গাই গান
বিষাদ হয়ে ভাবি ;'এই মোর প্রাণ' ।।
15-9-21
Shanendra Ramen
Friends
Md.Sayed Ahmed Zeeshan
@zeeshan
Abul Hasan Tuhen
@abulhasantuhen
Keya Islam
@keyamoni6970
Sk Asadur
@sk-asadur
শামসেত তাবরেজী
@shamset_tabrejee
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
Shoriful Shoron
@shoriful-shoron
মোঃ সাদিকীন সাম্য
@sammo10
Mahmuda Sultana
@mahmudamahi


সুন্দর গল্প। বেশ শিহরণ দিল। তবে বানানগুলো চেক দেয়া দরকার। গল্পের অনেকখানি মজা নষ্ট করছে।