-
আমি আমাকে খুঁজছি
– মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ
প্রতিনিয়ত মানুষ হওয়ার চেষ্টায়
আঁটকে আছে পৃথিবী।
সুবাতাস চাওয়া প্রতিটা মন ,
হতাশার বাতাসে হাসফাঁশ করছে।
মনের ক্যাপাসিটর বদলিয়েও লাভ হচ্ছে না।
সফটওয়্যার জনিত সমস্যায়
হার্ডওয়্যার বদলিয়ে লাভ হয় কি?মনের সফটওয়ার কোথায় থাকে তাও জানিনা। প্রভুর ডাকে সাড়া দিয়ে ,
লাভ লোকসানের হিসাব কষতেই দিন চলে যায় । রাত আসে একরাশ আফসোস নিয়ে ।
কাল কি হবে জানিনা।সময় ছক্কা মাড়ে , মুচকি হাসে । হয়তো বলে ,
মানুষ তোমরা কত অসহায়।
তোমরা বার বার ভুলে যাও সেকেন্ডের কাঁটা যতই বড় হোক ,
সময়ের হিসাবে সে সবসময় ছোটই।
প্রভুর রাজ্যে নিজেকে বড় করতে গিয়ে ন্যানোমিটারে আঁটকে আছো।
প্রভুর বান্দা পরিচয়ে তোমাদের কত আলসেমি । মানুষ হতে হতে বড় মানুষ হতে চাও আরও।
আহ যদি জানতে মানুষ কাকে বলে ?তারপর কি বলব ,
আমার মনের সফটওয়্যারেও কিছু সমস্যা অনুভব করছি ।
আমার মনের সফটওয়্যার কোথায় আছে খুঁজছি ।বড় আফসোস লাগে
আমরা কত কিছু জানি , শুধু নিজেকেই জানিনা।
এখন বড় করে একটা বিজ্ঞাপন দিতে হবে ।
আমি আমাকে খুঁজছি , আমি আমাকে খুঁজছি ।2 Comments
Friends
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
সাব্বির হোসেন।
@shadowhunter3d
আমানত উল্লাহ মানিক
@mdamanatullahmanik
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
রাতিন আহমেদ
@ratin2190
Md Nurnobi islam sumon
@mdnurnobiislamsumon
Ajharul Islam Talha
@ajharulislamtalha
Alock
@alock
AdabenTatali
@adabentatali



অভিনন্দন