Profile Photo

MahmuduIslamOffline

  • MahmuduIslam
  • Profile picture of MahmuduIslam

    MahmuduIslam

    3 years, 10 months ago

    কৃত্রিম শহর
    —————————-
    ল্যাম্পোষ্টের ঘোলাটে আলো
    অসময়ে রাত নামালো
    আকাশের পানে তাকিয়ে দেখি
    সন্ধ্যে এখনো অনেকটা বাকি

    রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা
    সন্ধ্যেটা যেন কলমে আঁকা
    আধপোড়া বিড়ি এক কাপ চা
    অনেক তো হলো রং তামাশা

    চশমার কাঁচ নিঃশ্বাসে ঘোলা
    চৌরাস্তার মোড়ে আমি পথভোলা
    হারিয়ে ফেলা চিঠি পাতা ছেঁড়া বই
    পাখিরা সব নীড় খোঁজে ঠিকানা টা কই

    কামিনীর গন্ধ বাতাসের দোলা
    থেমে থাকে পথ পথিকের চলা
    প্রদীপের আলো থেকে থেকে জলে
    অসময়ে কাক কার কথা বলে

    অগোছালো শহর ফুরোলো যে বেলা
    শেষ হোক আজ তব লুকোচুরি খেলা
    থেমে যায় কোলাহল নেমে আসে আঁধার
    কোথা পাব স্বাধীনতা মন খুলে কাঁদার

    ঝরেপড়া পাতা কুয়াশার আদর
    প্রেমিকের মন খোঁজে প্রেমিকার চাদর
    কৃত্রিম আলো থেমে যাওয়া ঘড়ি
    নিরবতার কোলাহলে চাঁদ গেল চুরি

    শিশিরের ফোটা টুপটাপ টিন
    শহরের রাতগুলো গভীরতা হিন
    আধখানা চাঁদ কুয়াশায় ঢাকা
    জোনাকির আলো বলে তুই বড় একা
    by;pagol….!
    (১১.১২.২০২১)

    3
    2 Comments
Skip to toolbar