-
আমাদের দেখা হবে বলে
আমাদের দেখা হবে বলে
সুষম সমুদ্রের মতো ব্যাকুলতায়
সে এক ভিষন পরিপাটি বিকেলআমাদের দেখা হবে বলে
কি দারুন আগুন
কদমের ডালে উপচে পড়া ওম
কি দারুন আষাঢ়ে সাঁঝে
বাজে রিমঝিম প্রণয় সরদআমাদের দেখা হবে বলে
অমনোযোগী গণিতের ক্লাসে
আঁকিবুকি কল্পনায় কবিতার লাইন
স্ম্তি বিস্ম্তির কল্পভ্রমে
সময়ের সে এক পরম ধীর গতিআমাদের দেখা হবে বলে
শহরের ওপারে বিস্তির্ন কচি ধানক্ষেত
উত্তেজিত সোঁদা গন্ধ মাটির
ঈষৎউষ্ণ শরীরে সবুজাভ বিল ঝিলে
অমোঘ অপেক্ষার খেলা করে বালিহাঁসআমাদের দেখা হবে বলে
জটবাধা বিবর্ন চুলের ভিতর থেকে
প্রতিক্ষার প্রয়াস খোঁজে
পোড়া নগরীর মতো কাব্যধুসর চোখ
যেভাবে পড়ে পড়ে ক্ষয়ে যায়
সহস্রাব্দের প্রাচীন শিলালিপি!2 Comments
Friends
Mahira S
@rahman-n-zinnia
মেহজাবিন হাসান
@mehzabinh
Linty-Hasina
@linty-hasina
Md.Khaladur Rahman (অনল)
@wanol
Shah Muhammad Alam
@smalam112
Abu Taher Abdullah
@abutaher
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
মাহ্দী সাকিব
@mahdi-sakib
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir


অনেক ভালো লাগছে