-
কবিতাঃ অপ্রসন্ন যাত্রা
কলমেঃ মালিক ফাহাদআঁধার ঘনিয়ে আসলে তোমাদের
কোলাহল মুখর নগরীতে
কিংবা সাদামাটা গ্রামীণ জীবনে
অবসরের ডাক আসে
ঘণ্টা বেজে ওঠে ছুটির;
অনেক পরিশ্রম হয়েছে, যাও এবার
ক্লান্ত-শ্রান্ত শরীরের-
যা কিছু দেনা আছে পরিশোধ কর
অর্থাৎ বিছানায় পরম আয়েশে গা হেলিয়ে দাও।
অতঃপর রাত গভীর হলে প্রায় সুস্বপ্নের ভিড়ে
দু-একটা দুঃস্বপ্ন ও দেখো বটে-
মন্দ নয় হে, মাঝেমধ্যে ঘুমের ঘোরে
খানিকটা থ্রিলিং মোমেন্ট ভীষণ দরকার।
থ্রিলিং কিংবা চিলিং সে যাই হোক,
অন্ধকার কেটে গেলে কাঁচের জানালা,
ভেন্টিলেটর কিংবা টিনের চালার
ফাঁক গলে সূর্যকিরণ আলিঙ্গন করে নেয়
রুদ্ধ চোখের পাতা
ডাক আসে, ঘণ্টা বেজে ওঠে শুরুর।আর আমার এখানে অপ্রসন্ন যাত্রা;
সবই বিপরীতে, এই ধরুন-
সাঁঝের বেলায় শুরু হয় দিবস
প্রাতঃকালে নামে সন্ধ্যা, কি নিদারুণ!4 Comments
Friends
ইয়াসিন আরাফাত
@easir-arafat
মো: আতাউল্লাহ
@mdataullah
ইফতিশা খানম
@eftishakhanam
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Rokail Diluk
@diluk
অরণ্য মিথিল
@aronnonaim
সুশান্ত সরকার
@sushanto
Md. Anower Hossain Sagor
@sagor2022


পথিক তুমি
পথিক তুমি ক্লান্ত কেন?
পথের মাঝে আছে পথ,
আপন ঠিকানায়?