Profile Photo

সাকেরা মজুমদারOffline

  • shakera
  • Profile picture of সাকেরা মজুমদার

    সাকেরা মজুমদার

    3 years, 10 months ago

    চিঠি
    সুন্দর একটি সকাল। রাত এর অন্ধকার কাটিয়ে ভোরের সূর্য উঁকি দিচ্ছে আকাশে।
    মোহিনী সোফায় বসে সূর্যের লুকোচুরি খেলা দেখছিলো। চুলোতে চা এর পানি টগবগ করে ফুটছে। চা পাতা দিতেই ফুটন্ত পানি লাল রঙ হয়ে গেলো। মোহিনীর রং বদলানোর খেলা দেখতে ভালো লাগে।
    চা হাতে মোহিনী বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে দেখছিলো। একটি বাচ্চা তাকে হাত নাড়ালো;সেও হাত নাড়ালো , বাচ্চাটা তার ছাত্রী। তার এখানে থাকতে তার স্কুলের চাকরির জন্য,চাকরিটা এতো দূর্গম এলাকায় যে আশেপাশে তেমন কোন মানুষ নেই। মাঝেমধ্যে রাস্তা দিয়ে মানুষের দেখা মিলে। দুইটা বাসা আছে ওর বাসার কাছেকাছি। এছাড়া স্কুল তার বাসা থেকে এক কিলোমিটার দূরে । মোহিনীর স্কুলের চাকরিটা বেশ ভালো লাগে সাথে এই ছোট গ্রামটাও তার অনেক পছন্দ হয়েছে।কিন্তু সমস্যা হলো মোবাইলে নেটওয়ার্ক খুব কম থাকে যার ফলে কথা বললে শোনা যায় না, এই কারনে পরিবারের সাথে কথা হয় সপ্তাহে দুইবার। কারন বাজার করতে সপ্তাহে সে দুইবার যায় আর সেখানে গেলে নেটওয়ার্ক পাওয়া যায়। মা– বাবা কত বলেন চাকরিটা কেনো করিস;ছেড়ে চলে আয়। কিন্তু তার ভালো লাগে এখানকার বাচ্চাদের,এখানকার মানুষগুলোকে এরা বড্ড সরল সোজা।

    হঠাৎ তার মনে পড়লো একটা চিঠি এসেছে এই বাসার ঠিকানায়। চিঠি খুলে অবাক হলো কোন নাম নেই শুধু লেখা আছে
    ” জীবনের মানে কি জানেন? ”

    চলবে

    4
    10 Comments
Skip to toolbar