Profile Photo

Chisti Raju AhammedOffline

  • Chisti-Raju-Ahammed
  • Profile picture of Chisti Raju Ahammed

    Chisti Raju Ahammed

    • 4 years, 3 months ago

    “তোমরা বলে দাও”
    -চিশতী রাজু আহমেদ ।
    তারিখঃ ২০/০৮/২০২২ খ্রিঃ ।

    লেখনী টলছে। পাথর হয়ে গেছে বর্ণমালা!
    কলমের নিব দিয়ে বের হতে চায় না ।
    আনন্দের হয় না সব সৃজন-সুখী করে না মন।
    বিধাতা কি উচ্ছসিত ছিলেন মৃত্যু সৃষ্টিতে?
    সুযোগ হলে উত্তর জানবো বিধাতার কাছে।

    নাম-যশ কিংবা অর্থকড়ির জন্য নয়।
    মনের খোরাক যোগাতে কবিতা লিখি।
    আনন্দ নয়! কপাল তলার অশ্রুতে ভিজছে চিবুক।
    ভিজজে কবিতার পেলব্ শরীর।

    দু’নায়ে পা রাখা সেই অসহায় বাপ-মা’র সঙ্গী আমিও ।
    ক্ষমা? নাকি ঘাতকের চাইবো বিচার?
    দু’পক্ষের কচি-কচি মুখগুলোও রায়ের অপেক্ষায়!
    পিতৃ হত্যার বিচার,আরেক পক্ষের দাবি-প্রাণ ভিক্ষা আরেক পিতার ।
    কাজে আসে না পৃথিবীর কোনো সান্ত্বনাই এখানে।

    প্রবীণ পরাসস্রিতো দম্পতি বিবেকের কাঠগড়ায়।
    নীতি-আদর্শ বনাম অপত্য স্নেহ আরেক পাল্লায়।
    সবে উপহার পেয়েছে প্রবাসী বড় ছেলের কফিন!
    ঘাতক ছোট ছেলেটার’ও কল্লা যাবে আরব আইনে।
    হয়তো নিঃসন্তান দম্পতির তালিকায় যুক্ত হবে নাম।

    বউদের বিষবাক্যগুলোই অগ্নি জ্বেলেছিলো সহোদর হৃদয়ে।
    মোক্ষম সুযোগে ইবলিশ ঘি ঢেলেছিলো সে কলহের আগুনে।
    আজরাইল না এসে থাকতে পারেনি তের তেরটি ছুরিকাঘাতের পর !

    ফুলের মতো পৌত্র-পৌত্রী, কারো দাবিই ফেলবার নয়।
    খুনির বিচার ভার্সেস পিতার আদর।
    হারানোর বেদনায় দোদুল্যমান দু’টি বয়স্ক হৃদয়।
    আমৃত্যু বয়ে বেড়াতে হবে প্রিয় পৌত্র-পৌত্রীদের অসন্তুষ্টি আর অভিযোগ।

    বুকের মানিক জোড়া স্বপনে এসে বলবে-এ কেমন বাপ-মা?
    পুত্র হত্যাকারীকে করে দিলে মাপ ? কিংবা
    হত্যার বদলে হত্যা? বাঁচতে দিলে না তোমরা আমায় ?

    ছেলে হত্যার বিচার ? নাকি আরেক খুনী ছেলের বাঁচাবে প্রাণ ?

    2
    1 Comment
    • জীবন ক্ষমাহীন! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন অনবদ্য কবিতাটির জন্য!

Friends

Skip to toolbar