Profile Photo

Suhaim ahmedOffline

  • Profile picture of Suhaim ahmed

    Suhaim ahmed

    3 years, 9 months ago

    ছুটি
    লেখক:- সুহাইম আহমেদ

    গা-টা ম্যাজম্যাজ করছে।উঠতে গিয়েও পারলাম না।পড়ে গেলাম।এ কি!সারা গায়ে আমার এমন কাপড় পড়ানো কেন?কালকে কি হয়েছিলো আমার সাথে?মনে করার চেষ্টা করলাম।
    হঠাৎ করেই মনে পড়লো গত কয়েকদিন আগের কথা- অফিসে বসের সাথে কথা বলছিলাম, প্রায় বছর তিনেক ধরে সাধারণ ছুটিগুলো বাদে তেমন কোন ছুটি-ই নেইনি।কাজ করতে করতে হাঁপিয়ে উঠছি।তাই বসের সাথে এই বিষয় নিয়েই তর্ক-বিতর্ক হচ্ছিলো।কিন্তু ব্যবসার এই দূর্দিনে এক দিনের জন্যও ছুটি দিতে চাইছিলেন না তিনি।ঝগড়ার এক পর্যায় রাগ করে চলে আসি আমি।এরপর আর কিছু মনে নেই।
    সারা শরীর আরো ব্যথা করতে শুরু করলো।একটু পর কয়েকজন লোক এসে আমাকে নিয়ে চলে গেল।আমি তাদের কিছুই বলতে পারলাম না।একটু পরেই বুঝতে পারলাম,ছুটি আমি পেয়ে গেছি।এটি কোন সাধারণ ছুটি নয়।সারা জীবনের জন্য ছুটি।

    12
    7 Comments

Friends

Skip to toolbar