-
***না ফোটা নীল অপরাজিতা***
লিপিঃ জেড.আর.স্বপন।
—–তারিখঃ ২২-৮-২০২২
যে কবিতারা অবাধ্য হয়ে জেগে উঠত একদিন
আজ সেই বর্ণমালায় ধুলো ময়লার আস্তরণ পড়ে –
তোমার স্মৃতির মতোই হয়েছে মলিন।
বিষাদের ছবি একে একে অসীম শূন্যতায়-
কক্ষপথ হারিয়ে পড়ে আছে দুমড়ানো নীলিমায়।
তোমার শাড়ীর আঁচল ছুঁয়ে রোজ সকালে
যে বাসন্তী হাওয়া বয়ে যেতো আপন খেয়ালে।
হাজারো দগ্ধ অভিমান নিয়ে আজ হারিয়ে গেছে
গরম কফির উদাসী ধোঁয়ার আড়ালে।
তোমার রঙিন চিত্তের অভাবে-
প্রকৃতি হয়েছে ছিন্নভিন্ন দুঃস্বপ্নের ছায়ায়।
তোমার হাসির মুগ্ধতা বিউগলের করুন সুর হয়ে
অহর্নিশ বেজে চলে প্রভাতী নীহারিকায়!
তাইতো একটা নীল অপরাজিতা না ফুটে-
ঝরে গেছে তোমার শূন্যতায়!!
——–!!!——-6 Comments
Friends
তাওহীদ সুফিয়ান
@tawhidsufian
Sourav-Roy
@sourav-roy
শামীমা বিনতে রহমান
@shameema_binte_rahman
তুবা
@zariyaat
নন্দিনী
@nandini-chowdhuri
রতন
@ratan92
নীল মাছি
@raihanrbt
Dhumketu
@dhumketu
Ruhul Amin
@ruhulamin



বিষন্ন সুন্দর লেখা♥️