Profile Photo

Abdur RahimOffline

  • Tushar
  • Profile picture of Abdur Rahim

    Abdur Rahim

    3 years, 9 months ago

    “খুব সহজ অসুন্দর একটা সত্য স্বীকার করে ফেলি … আমি সুন্দর চেহারা খুঁজতাম … তীব্র সুন্দর কাউকে দেখে একদিন হয়তো মনে হয়েছে, এই মানুষটাকে পেলে জীবনটা পারফেক্ট হয়ে যাবে … আমি কল্পনা করতাম, ওর পাশে দাঁড়িয়ে হাত ধরে হাঁটলে, একসাথে ছবি তুলে আপ দিলে কত মানুষই না ঈর্ষান্বিত হবে … এমনটাই তো দরকার !!

    আমার ইচ্ছা পূরণ হলো … প্রেম হলো, কিন্তু প্রেম জমলো না !!

    ”প্রেম জমলো না” – কি ছোট্ট একটা কথা … কিন্তু এর অর্থটা অনেক নির্মম … আমি একটা মানুষের সাথে খুব করে মিশতে চাচ্ছি, তার কাছের মানুষ হতে চাচ্ছি, তার সুখ-দুঃখের অংশ হতে চাচ্ছি, তার সত্ত্বার সাথে মিশে যেতে চাচ্ছি – কিন্তু কিছুতেই পারছি না … হাজার চেষ্টাতেও পারছি না !!

    আমাদের গল্প শুরু হয়ে পথ হারিয়ে ফেলছে … সমস্ত পৃথিবী তন্নতন্ন করে খুঁজেও আমরা কথা খুঁজে পাচ্ছি না … আমরা ভালোবাসতে চাচ্ছি, কিন্তু পৃথিবী আমাদের চাচ্ছে না … আমরা কেউ কাউকে বুঝি না, পৃথিবী আমাদের বুঝবে কি করে ??

    সেদিন আমি টের পেলাম, শুধুমাত্র সুন্দর একটা চেহারার দিকে, মায়াময় এক জোড়া চোখের দিকে গোটা বিকেল মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকাটার নাম প্রেম না … বিকেলটা গড়িয়ে যখন রাত নামে, আমার জমে থাকা গল্পগুলো আমি ঐ মানুষটার কাছে উজাড় করে দিতে না পারলে নিজেকে কেমন যেন পথহারা পথিকের মত লাগে !!

    আমার কাছে ভালোবাসার মানুষটার অন্য নাম হলো মানসিক শান্তি … আমার ভালোবাসার মানুষটা হবে প্রখর রোদে ক্লান্ত হয়ে হাঁসফাঁস করার মূহুর্তে এক গ্লাস ঠাণ্ডা পানির মত প্রশান্তি এনে দেয়া একটা মানুষ, একটা নিরাপদ আশ্রয় !!

    ভালোবাসার মানুষটার সাথে যদি বন্ধুর মতই মিশতে না পারি, আমাকে সে চিনবে কিভাবে ?? … আমার প্রতিটা অবান্তর কথা, অর্থহীন প্রলাপ, বিচ্ছিরি সব জোকস, কষ্ট, আনন্দ, মুহূর্ত, অনুভূতিগুলো উজাড় করে দেয়ার মানুষটা হতে হবে তাকে !!

    এমন মানুষ লাগবে, যার সাথে একটা শব্দও আমাকে হিসেব করে বলতে বলতে হবে না … আমি চোখ বুজে ‘আমার আমি’ হয়ে নিজেকে সপে দিবো তার কাছে … আমি যেমন না, তেমন সেজে অভিনয় করতে হবে না … আমাকে মেপে মেপে কথা বলতে হবে না … ‘এটা বললে কি ভাববে?’ – এমন ভেবে আমাকে শব্দ লুকাতে হবে না … আমার পুরোটা জীবন আমি এমন মানুষ চেয়ে গেছি !!

    অবশেষে আমি…….. কিন্তু আমাকে কেউ যেমনভাবে চেয়েছে, তেমনটা আমি নই … তেমনটা আমি হতে পারি নি!

    2
    2 Comments
Skip to toolbar