Profile Photo

Borhan MahmudOffline

  • borhan.mahmud
  • Profile picture of Borhan Mahmud

    Borhan Mahmud

    3 years, 9 months ago

    আমাকে স্মরণ করার জন্য ধন্যবাদ

    তুমি কে, তা জানিনা।
    কোথায় থাকো, তাও জানা নেই।
    তুমি কি আমায় চেনো, সেও জানিনা।
    কবে থেকে চেনো বা কিভাবে চেনো-
    সেসব প্রশ্ন তো অবান্তর।
    আজ সকালে মাথার পাশে এক গোছা
    ফুল পেয়ে সেই তখন হতে আপ্লুত
    হয়ে আছি।
    আমার নামই লেখা ফুলের তোড়ার সাথের কার্ডটাতে।
    কে পাঠিয়েছ, নাম লিখোনি।
    আজ কি কোন দিবস? জানা নেই।
    আমার তো কোন বার্ষিকীও নয় আজ।
    কেন আজই দিয়ে গেল ফুলটা?
    কে পাঠালো; এসব ভাবছিনা এখন আর।
    পুরনো প্রতিবেশী বা চেনা জানা কেউ বুঝি!
    বা কোন বন্ধু নাকি আর কেউ?
    ভাবছি না, বরং ভাল লাগছে বুকের সুখের ঢেউ।
    অনেক বছর পর আজ হঠাৎ ফুল উপহার পেয়ে
    অজ্ঞাত মানুষটাকে বলতে ইচ্ছে করছে,
    আমাকে স্মরণ করার জন্য ধন্যবাদ।
    এপিটাফ না কি যেন বলো তোমরা;
    মাথার পাশে নাম লেখা পাথরের পাশটায়
    ফুলটাকে কিন্তু বেশ লাগছে।

    বোরহান মাহমুদ
    (আমার “আমাকে স্মরণ করার জন্য ধন্যবাদ” কাব্যগ্রন্থ হতে)

    3
    3 Comments
Skip to toolbar