Profile Photo

Anik UddinOffline

  • Anik123@uddin
  • Profile picture of Anik Uddin

    Anik Uddin

    3 years, 9 months ago

    অতিথি
    অনিক উদ্দিন

    গগন দ্বীপ্ত করে
    যখন তপন উদয় হল হেথায়,
    সুখের স্বপন ভোরে,
    আলোকপিয়াসী পৃথিবীর সুখ জলসায়।

    এসো এসো কবি নব সৃষ্টির গানে
    সুর দিয়ে যাও সকল জীর্ণ প্রাণে,
    নতুন ছন্দ নতুন উত্থান দিয়ে
    ভরাও ভূবন রঙের নিবিড়ে নিয়ে
    নতুন যুগের আনন্দ উৎসব মেলায়।

    পৃথিবীর যত সুখ সম্ভার
    দিয়ে দাও কবি দুহাতে তার,
    দেখাও তারে নতুন করে সৃষ্টির উল্লাস।
    যে আসে আলোর অপার জগতে
    যে প্রাণ পায় নতুন সুর সঙ্গীতে,
    বিপুল ধ্বংসের মাঝে যে খোঁজে বাঁচার নির্যাস।

    নির্মোক ভেঙে যে চকিতে চমকে আসে
    জীর্ণতার মাঝে যে অনাহুত ভালোবাসে,
    যে সীমা খুঁজে পায় সীমাহীন নীলাকাশে,
    তারে বসাও কবি নতুন জগত সভায়
    বরন করো নব আলোকের সিক্ত প্রভাত বেলায়।

    4
    2 Comments
Skip to toolbar