Profile Photo

Anik UddinOffline

  • Anik123@uddin
  • হে সম্রাট, কত বিষন্ন বিকেলের ক্লান্ত বাতাস
    শিষ দিয়ে, দোলা দিয়ে যায়
    পলেস্তারা ঝরা প্রাসাদের চারপাশ।
    সরসীর দীর্ঘ সোপানের ‘পরে ঝংকার
    তোলে না ইরানী নুপুরের।
    শৈবাল শৈলীর কারুকাজ মৃত্তিকার পাড়
    জুড়ে জড়িয়ে আছে সুর তটিনীর।

    একা তোমার অনিমেষ দৃষ্টি আকাশ সীমান্তে
    কোন বিস্মৃত স্মৃতিতে
    ম্রিয়…Read More

    2
    1 Comment
    • পলেস্তারা ঝরা প্রাসাদ, ইরানী নূপুরের অনুপস্থিতি আর শৈবাল পড়া সরসী—এক নিমেষে ইতিহাসের এক বিষণ্ণ মোহনায় নিয়ে দাঁড় করিয়ে দিলেন

  • হারানো নক্ষত্র

    সেই যে আকাশে কবে
    নিশিথ আঁধারে চোখ জ্বালা নক্ষত্রেরা জেগে রবে,
    আদিম অলস ভোরের কুয়াশায় ধীরে চলে যায় যদি,
    গাছের ছায়ার তলে কেঁদে এই ফিরে চলে যায় নদী,
    তারারা আবার গগনের তটে দেখা দিবে নিরবধি,
    তখন প্রিয় হাতে হাত রেখে দু চোখে তাকিও তবে।

    সেই নীরবতার কত ভাষা
    আকাশ নীলিমা মৌন তটে ছুঁয়ে যায় যত আশা,
    ওই সুদূরের অধর রাঙানো রবির কি…Read More

    2
    3 Comments
  • শেষ প্রান্ত

    বর্ষার হাসি এলো আমার আকাশ অঙ্গনে;
    পাতায় পাতায় কেঁপে বনানীকন্যা কিঙ্কিনিকঙ্কনে
    দিগন্তরে ছড়ালো নক্ষত্রকণা। আজ দেখি চোখে
    কোন মুক্ত নতুনের তরুণ আলোকে।
    যেন আমি তীর্থ বেদুইন সুদূর ভবিষ্যত হতে
    মন্ত্রের কুহকে এসেছি ভেসে। উজান স্বপ্নের স্রোতে
    হঠাৎ এলাম ফিরে বর্তমান যুগের ঘাটে
    যেন এই ক্ষনেই। নীরবে চেয়ে বেলা মোর কাটে।

    আমাকে আমি…Read More

    4
    4 Comments
  • Profile picture of Rabi Jahangir

    Rabi Jahangir and Profile picture of Anik UddinAnik Uddin are now friends

    Profile Photo
    Rabi Jahangir
    @rabi-jahangir
  • আমার অন্ধকূপে আলোর শিখা কে জ্বালালো আজ,
    নগ্ন শিরে কে পড়ালো স্বর্ন শোভার তাজ?
    বন্ধু তুমি বন্ধু বলে আসলে কি কৌশলে?
    আত্মার সাথে তোমার আত্মা গোপনেই কথা বলে …

    তাই বলে বন্ধু সকালে এসে বিকেলে গেলে চলে!
    কত কি ছিলো কথা প্রণয়ের নিবিড়ের বসন্ত,
    নিঃশব্দ বিরহী দুঃখ যে রয়ে গেল অনন্ত,
    মিশে গেলে দূর হতে শাসনের যাঁতাকলে
    দেখলে না এখানে বুকের রক্ত…Read More

  • সে
    অনিক উদ্দিন

    কবে কোন আদিম প্রভাতে আমি তাকে দেখলাম,
    ভালোবাসা নামক বিপুল পুলিনে হারালাম
    নিমিষেই নীরবে।

    তার চোখের গভীরতা আমাকে টেনে নিয়ে গেল
    অনেক গভীরতম নীরবতায়।
    আমি আর দেখলাম না পৃথিবীর আলো!
    ওই সবুজাভ চোখের মাঝে স্বর্গীয় আলো পেলাম
    বহুযুগ পরে,
    আমি রহস্যের জালে জড়ালাম চিরতরে।

    কতকাল বিমুগ্ধ রজনী শুধু করে গেছি পার,
    শুধু কল্প…Read More

    4
    2 Comments
    • স্বাগতম কবিপ্রিয়, অনেকদিন পর আপনার কবিতা পড়ছি! অপূর্ব এক ভালোলাগা আর মুগ্ধতায় ভরে উঠল মনটা!

    • ভাবনার চমৎকার প্রকাশ সাথে অনবদ্য শব্দ চয়ন।

  • দগ্ধ অশ্রু হার
    অনিক উদ্দিন

    এখনো বহু পথ বাকি?
    বুকেতে আসার আগে বুঝি হায় নিমিলিত হল আঁখি!
    অনন্ত সৌরলোকে অনন্তকাল কেঁদেছি তোমার লাগি,
    সেই অশ্রু ফোঁটা তারা হয়ে আজও আকাশে রয়েছে জাগি।

    চিরজনমের প্রিয়তমা, চেয়ে দেখো সুদূর নীল আকাশে,
    উল্কার ঝড়ের মত কোটি গ্রহ তারা ছুটি আসে
    তোমার মুখের পানে। ওরা কি ভুলতে পারে?
    তোমারে খুঁজতে আজও ওরা ঘু…Read More

    4
    2 Comments
  • Profile picture of Anik Uddin

    Anik Uddin changed their profile picture

  • নদী
    অনিক উদ্দিন

    কতকাল ধরে এমনি তরঙ্গ লীলায় চলেছি উদাসীন,
    জানি না আরো কতকাল এ গতি হবে না লীন
    পৃথিবীর বুকে, দু পাড় ভেঙে নিয়ে যাবো সাথে
    অশান্ত গর্জন কলরব ভরা গভীর আঁধার রাতে।
    জানি না কোথায় জন্ম আমার কোন গিরি কন্যার কোলে,
    জন্মমাত্র চলেছি আত্নহারা উদ্ভ্রান্ত কোলাহলে।
    পলাতক শিশু আমি চরণে নাই শৃঙ্খল বাঁধা অপমান,
    বুকের পাঁজরে বা…Read More

    7
    4 Comments
  • মারীভয়
    অনিক উদ্দিন

    কাব্যের আনীল গগনে অশিব তিক্ত হেতু,
    কোন এক ফাগুন নিশিথে অকল্যাণের আমি ধুমকেতু!
    উদার নভ প্রাঙ্গণে এনেছিল মোর বহ্নি মোহের স্বাদ,
    দেখেছি সেথায় মত্ত শত বিধি না সাধার বাঁধ!
    কোটি নক্ষত্রের বিপুল মেলায় যেথা অনন্ত ভীড়,
    অশুভ শক্তি আমি এনু ছুটে ধনুর্মুক্ত তীর!

    বিস্ময়ে লাল শোণিতের রেখা বুকে উঠল দিগঙ্গনা,
    আকাশবিহ…Read More

    9
    4 Comments
  • মাঝ সাগরের মাঝে
    অনিক উদ্দিন

    কোন সে নাবিক স্রোতের মুখে ভাসান দিলি তরী
    কোন দুরাশায় নামলি হেথায় রাতের আঁধার ধরি,
    একলা যখন সাগর বুকে অসীম অজানাতে
    ভোরের রবি ছবির মতন যাকে চাইলি ছুঁতে।
    যে রক্তরাগের ফাগ ফালুদা আগুন ঝরা জরি।
    ওরে নাবিক ক্ষনিক পরে নীল গগনের তলে
    ভোরের রবি সিঁদুর মাখা কেমন করে জ্বলে,
    তখন কি আর ধরবি তারে পাবি নাগাল তার
    চোখ…Read More

    6
    4 Comments
  • শেষ অবদান
    অনিক উদ্দিন

    নীল নির্জন আকাশ ললাটে অশনির জ্বালা কার
    বুকের মাঝারে বিনিদ্র হেথা জ্বলে যায় অনিবার।
    প্রতিবার ক্রোধে রক্তিম আঁখি অনিন্দ্য অভিলাষে
    জানি না কারে মত্ত করে উদ্দাম ভালোবাসে।
    আকাশে আকাশে বিজলীর মালা আমার কন্ঠ খালি
    মাথা পেতে আমি যে এখানে তুমি এসে দাও ঢালি।

    আমি অনন্ত আনন্দ নিয়ে মৃত্যুর নাগপাশে আজ,
    তুমি এসে পরাও শিয়রে বি…Read More

    5
    4 Comments
  • ঝড়ের রুদ্র হাওয়া
    অনিক উদ্দিন

    বহুদিন পরে,
    এমনি বাদল বৈশাখী রাতে যদি মনে পড়ে,
    কোন একদিন বর্ষা মুখর আঁধার সন্ধ্যা বেলায়,
    বর্ষার জল শিলা নিয়ে হাতে মেতেছিল কেউ খেলায়।
    অনেক দিনের আগে,
    জীবনের পশ্চাতে মনে সাদা কালো ছবি জাগে,
    তখন মনে পড়ে প্রিয়
    এমনি বাদল অশ্রুতে ভিজিয়ে উত্তরীয় ,
    মুছে দিয়ে ছিলে আঁখি,
    আঁখি মেলে দেখি কবে উড়ে গেছে দেয়ার…Read More

    5
    1 Comment
    • কবির মনে মেঘ জমেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে কবিতার পাতা জুড়ে!

  • তার খোঁপার ফুল
    অনিক উদ্দিন

    আসল যখন আকাশ চেরা বৃষ্টিধারা ধরার বুকে
    হাসল তরু জীর্ন পাতা রাতারাতি নবীন সুখে,
    ধূসর মাটির জ্বর কমে আজ শীতল হলো নিখিল ধরা,
    নতুন করে প্রাণ এলো আজ শ্যামল হলো তরুর জরা।

    সবুজ চোখে নীলের বুকে কৃষ্ণ মেঘের আনাগোনা,
    তপ্ত শ্বাসে উদাস হাসে পৃথ্বী কূলের লাঞ্চনা।
    আজ বৃষ্টিমাখা রোদগন্ধ ছন্দ তোলে ফোঁটা ফোঁটা,
    কানন ব…Read More

    6
    3 Comments
  • Load More Posts
Skip to toolbar