Profile Photo

শেখ মোঃ লুলুল আল মারজানOffline

  • mdmarzan
  • নয়ন তারা,
    একটি চিঠি তোমার হতে যাচ্ছে। তোমার চোখেতে সমুদ্র ভর করে আছে, এখানে হাজারো জলকবি তাঁদের কবিতা রচনা করায় ব্যকুল।
    জাহাজীরা আসতে চায় বানিজ্যে, কবিতার ভাষায় আমি এক ক্লান্ত জাহাজী
    হয়তো তোমার এক বিন্দু নয়ন জলে আমি রচনা করবো হাজার হাজার কবিতা।

    ঐ দিন যেন তোমায় দেখেছিলাম নীল পোষাকে অথবা বেগুনি।
    দৃষ্টি থমকে গেলো, গোধু্লী লগ্ন,হাল্কা বৃষ্টির ছিটে, এক প্রেমের সূচনা এসে দরজায় কড়া নেড়ে বললে ‘এই গোধুলী তোমার’।

    তোমার ওষ্ঠদ্বয়ে এক প্রকার কম্পন সৃষ্টি হয়, যেন মোমের তৈরি দেয়াল,
    উলিপুর এর ক্ষীরমহন, বগুড়ার দই কিংবা কুমিল্লার রস মালাই এর চেয়েও কোমল দেয়াল।

    আমার কল্পনায় তুমি বেহালা হাতে
    সুরে ভাসিয়ে নাও তোমার সাথে, যেতে চাই, তবুও যেতে দাও, সাথে নাও তোমার হাতে।
    আর তোমার সমুদ্রে ভাসিয়ে নিয়ে চলো অনেকটা পথে, তোমার চোখেই আমার একক সমুদ্র বিলাশ, আমি থাকবো না আর সেই ক্লান্ত জাহাজী।

    তোমার চুলে গুঁজে রাখো এই কৃষ্ণচূড়া
    এনেছিলেম আসার পথে, কুড়িয়েই এনেছি।

    তোমার দুটি নয়নে একটি করে দামি এগ্রিগেট,
    মারবেল পাথর।
    একাধিক বলেই নাবিক অধিক জর্জরিত;

    নয়ন তারা,
    জেনে রাখো- এক ক্লান্ত নাবিক তোমার মোমের দেয়ালের প্রেমে পড়েছে,
    কোন এক গোধুলী লগ্নে, এক জলকবির মনে তোমার প্রেম কড়া নাড়ে,

    এবং এই লেখা চিঠি কবিতা সাক্ষী হয়ে থাক
    কোন এক স্বপনে আমিও তোমার প্রেমে পড়েছিলেম।

    ইতি
    এক ক্লান্ত জাহাজী।
    ২৪/০৮/২০২২ ভোর রাত।

    11
    8 Comments
Skip to toolbar