Profile Photo

mijanurrahmanmijanOffline

  • mijanurrahmanmijan
  • Profile picture of mijanurrahmanmijan

    mijanurrahmanmijan

    3 years, 10 months ago

    শান্তির বাসা
    মিজানুর রহমান মিজান
    তারিখ ২৪/৮/২২ খ্রি:
    যত আছে প্রেম পিপাসা
    চাওয়া পেতে ভালবাসা
    মরণ কালে দিও সঠিক দিশা।।
    আসবার কালে আসলাম ভবে
    ওয়াদা করলাম নাম জপব সবে
    ভঙ্গ হল সর্বাগ্রে রুপ খোয়াবে
    পথহারা পথিক হলাম বেদিশা।।
    রং ঢঙে জীবন সাঙ্গ
    ভাবি নিয়ে পোড়া অঙ্গ
    পাইতে তোমার একমাত্র সঙ্গ
    না রাখিলে নিরুপায় জলে ভাসা।।
    দিবানিশি এক ভাবনা
    তোমার প্রেমিক প্রেম দেওয়ানা
    অতুলনীয় গুণের সীমানা
    দয়ার ভান্ডার রহম ভরসা।।
    নি:সঙ্গ বাসরে বেদনার ঢল
    দু’নয়নে বহে অশান্তির জল
    খুলে দাও রহম নিভাতে অনল
    মন্দ ভাগের ইতি টেনে পাইতে শান্তির বাসা।।
    লেখক মিজানুর রহমান মিজান সাবেক সভাপতি

    3
    1 Comment
Skip to toolbar