Profile Photo

Mehrin MuktiOffline

  • Mukti
  • Profile picture of Mehrin Mukti

    Mehrin Mukti is with ভাস্কর and 2 others

    • 4 years, 2 months ago

    সম্পর্ক

    আজ সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে, কখনো অনেক জোরে আবার কখনো ঝিরিঝিরি সাথে আবার দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো। মনটাও যেন আজকে তাদের সাথে তাল মিলিয়েছে কোন এক অজানা সম্পর্কের টানে। এইসময়েই স্মৃতিরা সব মাথা চারা দিয়ে ওঠে চোখেও বৃষ্টি ঝরায়।

    > সেদিনও এমনই বৃষ্টির দিন ছিল যেদিন তাকে আমি ছেড়ে চলে এসেছিলাম। নিজের সবটা দিয়ে ভালোবাসার পরও যে মানুষটা আমার হয়নি তার সাথে কিসের টানে থাকবো? কি সম্পর্ক আমার তার সাথে? তাকেও করেছিলাম প্রশ্নগুলো কিন্তু কোন উত্তর পাইনি।

    > তার সাথে দীর্ঘ ৯টা বছর ছিলাম। কত যে আবেগ, কত যে খুনসুটির মুহূর্ত কাটিয়েছি, কত যে ইচ্ছে ছিলো তাকে জড়িয়ে তার ইয়ত্তা নেই। কিন্তু আফসোস সে আমার ভালোবাসাটাই বুঝলো না। যেখানে ভালোবাসা, আবেগ, ইচ্ছে এসবের কোন মুল্যই নেই সেটাকে আধো কি বলে আমার জানা নেই। ৯ বছরের ভালোবাসা ৯ সেকেন্ডে শেষ হয়ে গিয়েছিলো। হয়তো তার মনে আমার নিজের জায়গা করতে পারিনি বা আমার ভালোবাসায় কিছু খামতি ছিলো।

    > কখনো কি সেরকম কোন সম্পর্ক তৈরি হয়েছিলো যার টানে তার কাছে থেকে যাবো? সে তো একবারের জন্যও ডাকলো না আমায়, বললো না তো যেওনা তুমি, ভালোবাসি তোমায়। সে তো সেদিন ভালোই ছিলো, খুশি ছিলো।

    > আজও মনে দাগ কেটে আছে সে, যা প্রতিক্ষণেই বিদ্যুৎ এর মতো চমকাতে থাকে। প্রায়শই খবর পাই, সে নাকি এখন আফসোস করে আমায় নিয়ে, আমায় কেন সে আটকায়নি সেদিন। সে নাকি চায় এখন আমি আবার ফিরে যাই তার কাছে নতুন করে। “আধো কি সে জানে আসলে সম্পর্ক শব্দটার মানে কি?”

    3
    2 Comments

Friends

Profile Photo
Shadiqur-Rahman-Shanto
@shadiqur-rahman-shanto
Profile Photo
Karniz Khadiza
@karniz
Profile Photo
Ibn Zaman
@ibni-zaman
Profile Photo
SuraiyaSuha
@suraiyasuha
Profile Photo
Fahmida Ara Mahmud
@fahmidafams
Profile Photo
Akhi Akter
@akhi
Profile Photo
MohammadAzizulIslam
@mohammadazizulislam
Profile Photo
Mohammad Burhan
@matirmanush
Skip to toolbar