Profile Photo

অনুলেখাOffline

  • sushmi
  • আজকে কোন কবিতা নয়।ভীষণ একলা আর আবেগপ্রবণ হয়ে আছি।তাই ভাবছি চিঠি লিখবো নিজের প্রিয় সেই জীর্ণ হয়ে যাওয়া ডায়েরির কাছে।ভুল ত্রুটি মার্জনীয়।।

    *ডায়েরি কে লেখা আমার চিঠি*
    প্রিয় ডায়েরি,
    আজ তোমাকে আমার মনের কথা জানাব।তুমি ক্লান্ত অবহেলার ধূলোর আচ্ছাদনে ঢাকা পড়ে আছ।পাতার ভাঁজে ভাঁজে আমার কয়েক টুকরো কাব‍্য আঁকড়ে পড়ে আছ।…Read More

    6
    5 Comments
  • ধাপে ধাপে সিঁড়ি গুলো নেমে গেছে,
    তোমার উঠোনে বুঝি মিলিয়েছে ওরা!
    অথবা সে পৌষালি ধানের শীষের মতো
    আমাদের ফিরে দেখা দিনে!
    ঐখানে সব আসন পাতা আছে,
    সব নাও ঘরে ফিরবার,
    একদিন অরুণিমা দোলাচল গেঁথেছিল
    ঐখানে ব’সে,
    জোনাক আলোয় তোমার ভ্রূভঙ্গী , আঁধারের সাথে
    জ্বলে আর নেভে।
    এসব উৎসধারা অশ্রুবারিপাত
    বেদনবাঁশী, ওরা কি পালকহীন!
    মধুক্ষরা বিষাদর…Read More

    3
    2 Comments
  • তুমি আমার ভালোবাসা উমহু ভালোবাসা নয় প্রেম, দিগন্তজোড়া
    ভালোবাসার দেড়শত কোটি আলপথ পেরিয়ে এখানে,
    যেখানে তোমার শহর ঘুমিয়ে থাকে
    পুঁই শাকের লাল রঙের গোটায় রাঙায় ঠোঁট, দিনরাত
    একদিন ঠিক তোমার এইসব দিনরাত্রির শহর ছেড়ে চলে যাবো জেনে রেখো

    এই হৈ হৈ কোলাহল মুখর উৎসব রাত দিন, নিবিড় দুরত্ব
    ভালোবাসার শ্লোক বৈঁচি ফুল ঘুর্ণিধুলো বুকচাপা বিষাদ ,একদিন…Read More

    4
    2 Comments
  • কখনো প্রত্যাশা করিনি
    তবুও কখনো যদি তোমার অপ্রত্যাশিত আঙুল কপাল ছুঁয়ে যেত
    মন্দ লাগত না

    অন্তর্মুখী এই আমি নিঃশেষে পুড়েছি
    তবু এই ঢলে পড়া আলোর স্রোতে কখনো কখনো মনে হয়
    অবহেলায় চলে গেছে মধ্য দুপুর।

    এখন আমি একটা স্বেচ্ছা নির্বাসিত দ্বীপ
    জলের সিঁড়ি বেয়ে উঠে আসে না নিমগ্ন রাত্রি।।

    3
    2 Comments
  • চাঁদহীন রাতের মধ্যযামে
    আমি কান পেতে থাকি অন্ধকারে,
    কিসের শব্দ শুনেছিলাম এমনই আরেকটি রাতে!
    কখনো ভেবেছি , প্রণয়ে বুঁদ হয়ে থাকা কেউ কথা বলছে বুঝি অবিরত।
    তারপর একটি প্রশ্ন হাঁটু গেড়ে বসে থাকে বুকের ভিতর —
    নক্ষত্রমণ্ডলে তারারা কি কথা বলে?

    তারার দ্যুতির মতো তোমার দু’চোখের কথোপকথনগুলো
    শরত রাতগুলো উজাড় করে শুনেছি বহুবার,
    যদিবা কিছুটা…Read More

    5
    6 Comments
  • Profile picture of অনুলেখা

    অনুলেখা Changed their profile cover

    5
    2 Comments
  • ঘরবন্দি অসহায়ত্ব সময় মেনে চলতে চায় না
    অফুরন্ত অবসর!
    ঘড়ির কাঁটার দিকে চেয়ে থেকে থেকে দিবসের শুরু আর শেষ!
    অচল পয়সার মতো
    তুচ্ছ এ জীবন যেন!
    এই আছি এই নাই
    এ খেলায় মত্ত!
    রুটিন মাফিক বয়ে যায়
    অর্থহীন নিরানন্দ এইসব দিনকাল!
    ঘড়ির কাঁটার নেই অলসতা কোনো
    গুটি গুটি পায়ে চলছে তো চলছেই অবিরাম
    সেকেন্ড মিনিট ঘন্টা
    তারপর গোটা একটা দিন!
    দিন গিয়…Read More

    5
    1 Comment
Skip to toolbar