Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 9 months ago

    চাওয়া পাওয়া
    সোমা

    দুই যুগ ধরিয়া পথ পানে চাহিয়া অন্ধ হইয়াছি
    হে প্রিয় আমার,
    অতৃপ্ত হৃদয় যন্ত্রণায় কাতর হইয়াছে বারে বারে
    কভু কী দেখিতে পাইবো ?
    যাহার পানে চাহিয়া চাহিয়া আজ ভিখিরি হইয়াছি
    হে সখা আমার,
    ক্লান্তি আসিয়া বিঘ্ন ঘটাইতেছে সারে সারে
    কভু কী মিলিতে পাইবো?
    যাহার সনে ঘুরিয়া ফিরিয়া সুধা বিলাইয়াছি
    হে বন্ধু আমার,
    পূর্ণিমার নিশীথে অভিসারে এক হইয়াছি সুরে সুরে
    কভু কী গাইতে পাইবো?
    যাহাকে পাইতে দিবা নিশি ভুলিয়াছি
    হে মিত্র আমার,
    দুটি প্রাণ বাঁধা পড়িয়াছে এক তারে
    কভু কী ছিঁড়িতে পারিব?
    চাওয়া পাওয়ার স্বপ্ন বীণায় সুর সাজাইয়াছি
    কভু কী বাঁধিতে পারিব?

    8
    8 Comments
Skip to toolbar