-
“”সুপ্ত গল্প “”
কথা ফুরিয়েছে আজ কৃষ্ণচুড়ায়,
আমি তো হারিয়ে গেছি নিরালায়।
তুই কি এখনো দাঁড়িয়ে জানালায় ?
আমাকে কি খুঁজিস তোর খেলনায় ?
আর সেই বাল্যকালের ছোট দোলনায় ?
কাক ডাকা ভোরের জলীয় কুয়াশায় !
সবুজ মাঠের ছোট তৃণ ঘাসে ,
তুই তো ছিলি আমার পাশে।
আজ তো স্মৃতি সব জ্বলে আগুনে,
তোকে এখনো খুঁজি আমার ফাগুনে।
তোকে এখনো যে পরে মনে ,
কি হবে আর এতো সব ভেবে?
আমি যখন তোকে বলেছিলাম কেঁদে ,
“জেরিন” আমায় একা যাস না ফেলে।
স্মৃতি যা ছিল এখন সব ভুলে ,
দুঃখগুলো রেখেছি আলমিরায় তুলে।
সব শেষে আজ তুই আর আমি দুই কূলে ,
চলেছি ভেসে ভিন্ন কোনো নদে ।
তবু আজো কেউ নেই তোর পদে ,
যদি কোনোদিন দেখা হয় রাজপথে ,
সেটা যেন হয় শুধু আমার কল্পনাতে।2 Comments
Friends
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
শ্রেয়সী শবনম শ্রেয়া
@shreoseeshabnamshreya
md.arifurrahman2005
@md-arifurrahman2005
Sharmin Islam Swarna
@swarn20
Arman-Mohammed-Shifat
@arman-mohammed-shifat
Morsalin-Hemu
@morsalin-hemu
Mohammad Wasif Ur Rahman
@wasif78
মোঃ দেলোয়ার হোসেন
@sk-daloar


চমৎকার 💖