Profile Photo

Rahman anisurOffline

  • anisur1969
  • Profile picture of Rahman anisur

    Rahman anisur

    • 4 years, 1 month ago

    সমসাময়িক শিক্ষণীয় পোষ্ট-
    ভালো ও মন্দ কাজের পুরস্কার:
    চাঁদ,সুরুজ,গ্রহ,তাঁরা,আলো,বাতাস,পানি এ গুলো মহান আল্লাহ তায়ালার দান ও প্রকৃতিতে নিয়ামত হিসেবে পৃথিবীর সব জীব ও উদ্ভিদ কুলকে নিঃস্বার্থ ভাবে উপকার ও প্রতিনিয়ত সেবা করে আসছে।

    বিনিময়ে তাদের কিছুই চাওয়া পাওয়ার নাই। কিন্তু নশ্বর এই পৃথিবীর মানুষ কাজের বিনিময়ে সেবা প্রদানের জন্য কিছু কাজ করার বিনিময়ে অনেক কিছু প্রত্যাশা করে। তাদের অফুরন্ত চাহিদা এবং চাহিদার যেন শেষ নাই। মানুষের বাড়ি গাড়ি নারি অর্থ অট্রালিকা প্রাসাদ সহ অনেক কিছু চাই।

    সোনা যেমন কয়লায় পুড়ে নিজেকে অলংকার তৈরির মাধ্যমে অন্যকে আনন্দ দেয় ঠিক তেমনি ধুপ নিজে পুরে গন্ধ হয়ে সুবাস ছড়ায়। ফুল নিজের জন্য ফোটে না কিন্তু অন্যের জন্য মালা হয়ে সৌন্দর্য বর্ধন করে। তেমনি একজন সাধু ব্যক্তি নিজের ধন সম্পদ অন্যের হিতার্থে বিলিয়ে দিয়ে নিজে সুখি হন। এটাই ধর্ম এটাই সত্য।

    বিনিময়ে কিছু নেয় না শুধু দিয়ে যায়।
    কেহ কেহ বলে আমার বাবা, মা, ভাই বোন সকলের জন্য অনেক কিছু করেছি। হাঁ, ভালো করেছ এটা তাদের প্রাপ্য ছিল। একজন বাবা মা তার সর্বস্ব নিজ সন্তানের জন্য বিলিয়ে এক সময় নিস্ব হয়ে সন্তানের দিকে তাকিয়ে থাকে, তার সন্তান তার জন্য কি করেন।

    তাই বাবা মা আত্বীয় স্বজনের জন্য যা করা হোক না কেন এটা তাদের প্রাপ্য করুনা নয়। একটা পাখি ডিম ফুটিয়ে তার বাচ্চাকে তা দিয়ে খাবার দিয়ে বড় করে তোলেন। আবার বাচ্চগুলো বড় হয়ে মায়ের মত একই কাজ করেন।

    যুগ যুগ ধরে পৃথিবীর সব পশু পাখি ও মানুষ একই শিক্ষায় দীক্ষিত হয়ে অপরের উপকার করে আসছে। এগুলো সব জীব পশু পাখি সন্তান মানুষের জন্য অনুকরণীয় শিক্ষণীয়। ইহার বিনিময়ে তুমি কোন কিছু আশা করতে পারবে না।

    তোমার নিজের গুণ দিয়ে সৌন্দর্য দিয়ে,কর্ম দিয়ে,সেবা দিয়ে তুমি অন্যের কাজ থেকে বেঁচে থাকার জন্য অল্প কিছু আশা করতে পার। অপরের গুনে গুনান্বিত হয়ে তুমি নিজে অন্যের জন্য কল্যানকর কিছু করে দেখাও তাহলে তোমাকে মানুষ অনুকরন করবে।বেশি কিছু আশা করতে পারো না তাহলে তোমাকে কস্ট পেতে হবে। যা পাওয়ার তুমি আপনা আপনি পেয়ে যাবে।

    আর খারাপ কিছু করলে সেটা নজির হয়ে সমাজে ক্ষত হয়ে থাকবে যেটা তোমাকে এক সময় কস্ট দিবে।

    কারন তোমাকে কেউ না কেউ অনুকরণ করবে তখন তুমি নিজেকে প্রকাশ করতে পারবে না ভালো মানুষ হিসাবে। একটা বৃক্ষ তার নিজের ফল ভক্ষণ করেনা, নদী তার নিজের জল পান করেনা,গাভী তার নিজের দুগ্ধ অপরের জন্য বিলিয়ে দেয়।

    মানুষ হতে হলে সত্যিকারের মানুষ হওয়া প্রয়োজন যাতে করে তাকে এই পৃথিবীর মানুষ সব সময় স্মরণ করে সারা জিবন মনে রাখে। নিকৃষ্ট মানুষ অধম পশুর চেয়েও খারাপ। তাকে কেই মনে রাখে না। ভালো কাজের উত্তম পুরস্কার সব সময় মেলে। তাই সাধু সাবধান।

    ( Replies – Believe it or not.)
    আনিছুর রহমান
    ০১/০৯/২০২২.

    7
    2 Comments
Skip to toolbar