Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 9 months ago

    সাতকাহন

    সেই কবে তোমায় দিয়েছিলাম
    নীল খামেতে চিঠি
    তুমি বলতে ধুর পাগল!
    চিঠি দিয়ে লিখতে কী হয়
    ভালোবাসার পুঁথি?

    সেই কবে তোমায় বলেছিলেম
    চলো দিগন্তে হারাতে ছুটি
    তুমি বলতে ধুর বোকা!
    পালাতে কী হয়
    যদি থাকে শক্ত মোদের খুঁটি?

    সেই কবে তোমায় দিয়েছিলেম
    উপন্যাসের পাতা
    তুমি বলতে পড়েছি পড়েছি
    রবি ঠাকুরের অমর উপন্যাস
    শেষের কবিতা।

    সেই কবে তোমায় জানিয়েছিলেম
    বড্ড ভালোবাসি
    তুমি বলতে চিৎকার করে বলতে কী হয়
    জোয়ার জলে ভাসি?

    সেই কবে তোমায় নিয়েছিলেম
    ঐ সাগরের বুকে
    তুমি বললে ঢেউয়ের তরঙ্গে উচ্ছ্বসিত মন
    হারিয়ে যেতে চায় সুখে।।

    সেই কবে তোমায় শুনিয়েছিলেম
    প্রেমের সাতকাহন
    তুমি বললে সুর মূর্ছনায় জেগে ওঠে
    মায়াময় স্মৃতিচারণ।

    8
    4 Comments
Skip to toolbar