Profile Photo

Hamidur RahmanOffline

  • Durjoy143
  • Profile picture of Hamidur Rahman

    Hamidur Rahman

    3 years, 9 months ago

    তাং ১ আগস্ট, ২০২২
    কবিতা—– মানবতা – বাস্তবতা
    কবি——- মোঃ হামিদুর রহমান দুর্জয়

    অনাদরে অনাহারে পড়ে আছে কত শিশু
    পথের ধারে;
    কেউ কি তাদের খবর নিচ্ছে?
    জলসা, নাচে গানে, প্রতিদিন কত জনের ব্যয়
    কোটি হাজারে;
    দেশের কি উন্নতি হচ্ছে?

    “মানুষ ” কেবল আজ শব্দ, ভেসে বেড়ায়,
    শুধু সংবাদে;
    একি আমাদের জন্যে অহংকার?
    প্রযুক্তি ব্যবহারে, শ্রদ্ধা, ভালোবাসা অনলাইন,
    স্বপ্ন বাস্তবে;
    কোন আধুনিকতার অঙ্গীকার?

    মানুষের ছায়া মানুষে ভয় পায়, ভূত প্রেত
    অবসরেতে;
    কোন পথে চলছে আজ মানবতা?
    পাহাড় কেটে সমতল, সবুজ হচ্ছে উজাড়,
    নির্বিচারেতে;
    ভাবছে কি কেউ অক্সিজেনের কথা?

    গা এড়ানো স্বভাবে, থেমে যাচ্ছে তাজা প্রাণ,
    খুব নিঃশব্দে ;
    কেউ কি তা কভু ভেবে দেখেছে?
    নিত্য পণ্যের উঠানামা, দরিদ্রতা অভিশাপ,
    নিরীহ জব্দে;
    কোনো সমাধান কি করতে চেয়েছে?

    কেউ কিছু বলবে না, করবে না কিছু,
    কারোর জন্য;
    এটাই তো চলছে, চলবে বহুদূর।
    যতদিন মানুষ মানুষে মিলাবে না কাঁধ,
    হবে না ধন্য,
    পারবে না মিলাতে জীবনের প্রেম সুর।।

    7
    5 Comments

Friends

Profile Photo
সৃষ্টি
@premdevota
Profile Photo
Md. Nasim Hossain
@nasim3080
Profile Photo
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Profile Photo
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Profile Photo
Diponkor Sharma Partho
@parthodip218
Profile Photo
Rejwana Khan
@rejwana-khan
Profile Photo
Lutful Haque Saran
@lutful2012
Skip to toolbar