Profile Photo

Rahnuma NiraOffline

  • tamannahtasneem90
  • Profile picture of Rahnuma Nira

    Rahnuma Nira

    3 years, 9 months ago

    তোমার আমি
    (পর্ব-৩)
    পুলকদা কে দেখেই বৃদ্ধ কাকু বলে উঠলো, “কিগো পুলক ,পাতানো ছেলেকে এবার পড়াশোনাও করাবে নাকি?তা সে তুমি যত বিদ্যাই পাস করাও না কেন,এক গাছের ছাল কখনো অন্য গাছে লাগে না।”কথাটি শুনে রণোর শিশুসুলভ মনেও কেমন যেন সুপ্ত‌ আঘাত আর জেদ প্রতিয়মান হলো। পুলকদা অবশ্য এসব কথায় পাত্তা দেয় না। সে মনে করে মানুষ সৃষ্টির সেরা জীব স্রষ্টার তৈরি ।আর স্রষ্টার তৈরি সেরা জীব কখনো অকৃতজ্ঞ হতে পারে না ।স্কুলে ভর্তি হতে পেরে রণোর সে কি আনন্দ!বাড়িতে এসে পুলকদা বলে, “রণ,তোর তো বই খাতা কিনতে হবে ,একজন মাস্টারও ঠিক করতে হবে ।তোকে মানুষ করার জন্য আমি সব করতে পারি ।”রণ বলে,”আমাকে মানুষ করার জন্য মাস্টারমশাই নয় , তুমিই যথেষ্ট পুলুদা।” আজ রণোর মুখে এ কথা শুনে অজান্তে যেন পুলকদার চোখে জল চলে এলো ।রণোর কথাগুলো আজ খুব পরিণত মনে হচ্ছে। মনে হয় যেন সেদিন রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া সেই ছেলেটি আর যাই হোক কখনো আমায় ছেড়ে যাবে না। ছেলেটির থেকে কেমন যেন আশা করতে ইচ্ছা হচ্ছে। “পুলুদা ,ও পুলুদা, আর কতক্ষণ না খাইয়ে রাখবে!বড্ড খিদে পেয়েছে।”রণ খিদে সহ্য করতে পারে না খুব একটা। তাই পুলকদা তড়িঘড়ি করে খাবার তৈরি করে রণকে খাইয়ে দিল ।তারপর যথারীতি রণ পড়তে বসে যায়। তাকে যে পড়তে হবে ,মানুষের মতো মানুষ হতে হবে। এভাবেই বেরিয়ে যায় ১৮টি বছর।আজ রণোর চাকরির ইন্টারভিউ ।খুব চিন্তায় আছে ও।চাকরিটা যে তাকে পেতেই হবে। এত বছরের এত কষ্ট, শ্রম সবকিছু সফল হতে চলেছে এই একটা চাকরির মাধ্যমে। পুলকদা আজ নাওয়া-খাওয়া বাদ দিয়ে সকাল থেকে প্রার্থনা করছে সৃষ্টিকর্তার কাছে । রণ চাকরিটা পেয়ে…

    4
    3 Comments
Skip to toolbar