Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 9 months ago

    অন্য রকম জীবন
    সোমা

    জীবনটা যদি একটু
    অন্য রকম হতো
    নিজের মতো গড়ে, পড়ে
    স্বপ্ন পুরণ হতো।
    জীবনটা যদি একটু
    অন্য রকম হতো
    সাজানো কথার ফুলঝুরি সম
    মিলন মালা হতো।
    জীবনটা যদি একটু
    অন্য রকম হতো
    রূপ সাগরে মনের মানুষ
    খুঁজে নেয়া যেতো।
    জীবনটা যদি একটু
    অন্য রকম হতো
    রূপ লাবণ্যে ছন্দে শ্রবণে
    সাজিয়ে নেয়া যেতো।
    জীবনটা যদি একটু
    অন্য রকম হতো
    ফাগুন হাওয়ায় মন ময়ূরী
    নেচে উঠত যতো।
    জীবনটা যদি একটু
    অন্য রকম হতো
    না বলা বাণীর চরণ গুলো
    ছন্দ খুঁজে পেতো।
    জীবনটা যদি একটু
    অন্য রকম হতো
    সীমাহীন অন্তরীক্ষে
    সুদূরে হারাতো।
    জীবনটা যদি একটু
    অন্য রকম হতো
    দোলন চাঁপার মিষ্টি গন্ধে
    জীবন ভরিয়ে নিতো।
    জীবনটা যদি একটু
    অন্য রকম হতো
    অপ্রকাশ্য ভালোবাসায়
    জীবন ফুরিয়ে যেতো।

    9
    4 Comments
Skip to toolbar