Profile Photo

RajOffline

  • -Raj
  • Profile picture of Raj

    Raj

    3 years, 9 months ago

    দর্শন
    কি খেলা খেলিতে আসিয়া
    বেলা দেখ গেল ফুরিয়া
    আসিবার কালে দেখেছিনু যবে,
    হেসেছিনু সবে;আপন মুগ্ধ।
    দুগ্ধ বরণ ভণিতা তাহার
    করে মম নিশ্চিন্হ।
    নব পত্রে পুলকিত বৃক্ষ
    লালচে পাতা ঝরা নিয়মে-
    ঝরে যায়;রয় বৃক্ষ তলায়।
    পত্রহীন বৃক্ষ মৃত; তব-
    সজীব অনাগত পাতার ছোয়ায়।
    অশ্ব পৃষ্ঠে বসিয়া কে ডাকিল!
    তম গগনে তারা নাচিয়া উঠিল।
    দেখিবো না চাহিয়া মৃত নদীর বাঁক
    কেহ দেবেনা ভুল ফেরাবার ডাক।
    ঢাক পিটাইয়া নাচিতে রাধা
    কেহ যবে দেবে নাকো বাধা
    তবেই সে তো মুক্ত।
    মরু প্রান্তরে কেনই রহিলে যুক্ত!
    এই পথটুকুর ঘাসফুল
    শিহরিত পৃষ্ঠতলে;
    যবে বাঁশিতে গানের শত সুর
    নাচিয়ে রাধা কতো শত বলে!
    আসিয়াছে মেঘের আড়ালে
    লুকিয়ে থাকা চাঁদ,
    করুন অঙ্গে নাচিয়াছে আলবাত।
    চিৎকার মেঘেদের
    পেয়েছো কি কভু টের!
    ভুলিয়া ভূবন আসে কলোহন
    তব গড়িয়া তোলো,করো আলোড়ন।
    আলোকবর্ষ দূর করি
    টানিয়া আনিয়া প্রভাত ফেরী-
    ছুটে চলা ভ্রষ্ট ফড়িং দেয় লাগাম;
    অবিরত ধাঁধা উপচে কোথায় পেরোলাম!
    চলো ধরি পাল
    ছলছল চোখে জীবনে আনিব তাল,
    বেতালা জাতি মরিতেছে দেখ;
    দেখ মৃত্যু ভয়ের জাল!
    —-রাজ

    2
    1 Comment
Skip to toolbar