-
জীবন-তৃষ্ণা
মাইদুল ইসলামদাগকাটা পেয়ালায় চুমুক দিতে দিতে হারিয়ে যাওয়া জীবন,
এক নিমিষেই চাঙ্গা হয়, ফিরে পেতে চায় সুদুর অতীত,
তাও কি হয়, তুমি আছ বর্তমানের সাক্ষী হয়ে,
যে আকাশ ঠাঁয় দাঁড়িয়ে আছে, সেও কষ্টে কাঁদে বৃষ্টি হয়ে।আমারও তো এমনি কান্না ভেজা সকাল ছিল,
ভোরের রক্তাক্ত সূর্য কান্নার জল শুকিয়ে,
আমার হৃদয়ে রক্তক্ষরণ করে,
আমি কীভাবে ভুলতে পারি সেই অতীত !যা আমি নই, আমার অনুভূতি নয়,
তা কি আমার শরীরে দানা বাঁধা ক্যান্সার,
নাকি আমার অস্থি-মজ্জায় বেঁচে থাকা,
রক্তচোষা কীট।হয়তো জীবন আমাকে ভালোবাসতে পারে নি,
তাই বলে তো পরাজিত আমি নই,
আমি বেঁচে আছি, থাকবো,
অনন্তের সাক্ষী হয়ে।5 Comments
Friends
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
S.M ROBEL
@smrobel
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
ইফতিশা খানম
@eftishakhanam
Sabrina Sarwar
@sstanni
শেখ মুহাম্মদ মারুফ
@sheikkhmaruf
Nazmul-Hoque-Imon
@nazmul-hoque-imon


জীবন তৃষ্ণা মেটে না কখনো। অভিনন্দন।