-
আমার সামনে দিসে সাই সাই করে বাস গাড়ি চলে যাইতেছে। আর আমি খুব বিরক্ত হয়ে দাঁড়ায় আছি। গাড়ি পাচ্ছি না এদিকে অফিসের জন্য লেইট হচ্ছি। আব্বার উপর কেন জানি রাগ উঠতেছিলো। কেন তার গাড়ি নাই? কেন আমাকে গাড়ির জন্য এত কষ্ট করতে হবে? গাড়ির কথা ভাবতে ভাবতে গাড়ি ওয়ালাদের দেখে আমার মনে মনে খুব গালি আসতেছিলো। আবার হুট করে মনে পরলো আমিও একদিন গাড়ি ওয়ালা হবো। আমাকে ও দেখে কেও গালি দিবে ভেবে আবার ফিক করে হেসে দিলাম। আব্বার উপরেও রাগ কমে গেলো তার কি দোষ? সে কি কম করছেন? এই ভাবতে ভাবতে আমার সামনে একটা বিশাল সাইজের বাস দাঁড়াইলো। মায়া হইলো বলে আমাদের কিছু প্যাসেঞ্জার দের তুলে নিলো। আমি বাসে বসতে বসতে হুট করে দেখলাম এক মা তার ছোট এক কিউট আদুরে দু ঝুটি করা মেয়েকে তাড়াহুড়ো করে বাসে তুলতেছেন। নির্ঘাত লেইট… হুট করে ভাবি আমার ও হয়তো এত সুন্দর একটা বাচ্চা হবে! আমিও এই মহিলার মত ক্লামজি একটা মহিলা হবো বাচ্চাকে স্কুলে পাঠাতে লেইট করাবো আর আমার বাচ্চা আমার উপর প্রচন্ড ডিসাপয়েন্ট হলেও আমাকে প্রচন্ড ভালোবাসবে…ভাবতে ভাবতে আমি অফিসের কাছে চলে আসলাম। তারপর গাড়ি থেকে নেমেই দৌড় কারন আজ ও আমার অফিস লেইট!
1 Comment
Friends
Farzana-Ferdous-Pori
@farzana-ferdous-pori
KamrulHasanjewel
@kamrulhasanjewel
rurah_rutba
@rutba
Humyra Jahan
@humyra
SaadSaifulIslam
@saadsaifulislam
Syed sazzad Hossain
@s-s-hossain
Fardayek Ahmed Chowdhury
@fardayek
Abu-Bokor-Siddiiq-Shagor
@abu-bokor-siddiiq-shagor
SM Eftakhar Sazzad
@sazzad


ক্রিয়াপদের স্থানীয় ব্যবহার ভালো লেগেছে।