-
তোমাকে যদি বুঝাতে চাই আমি কতোটা একলা, তুমি কি তা বুঝবে?
তোমাকে যদি বলি আমার নীলপদ্ম গুলো আমার কাছে নেই, তুমি কি তা খুঁজবে?
তোমাকে যদি শোনাতে চাই আমার প্রেম ও প্রত্যাখ্যানের গল্প, তুমি কি তা শুনবে?কবিতায় ভরসা নেই, কবিরা যুগের সাপেক্ষে পুরোনো –
তাই যদি ভেবে থাকো তবে জেনে রেখো প্রিয়তমা,
বহু আগে মেঘ ছুঁয়ে বৃষ্টি ঝরিয়েছি
যখন পাথরে পাথর ঘসে স্ফুলিঙ্গের আশায় ছিলো আদিম মানুষেরা।তবে যা যুদ্ধ ছিলো তোমার ও আমার সাথে তা থেমে গিয়েছে
সরকার-এ-ফারহান এর পতন ঘটেছে তোমার দরবার-এ-হুসন এর সামনে…
এখন তোমার সাথে জ্বালাও পোড়াও কেমনে করি?
কেমনে বলি একটা বার ক্ষমতা চাই?
জিততে চাই তোমার ওই দুই নয়নজোড়া,
কিন্তু তোমায় পাওয়াই সে শক্ত বড়ই।লা-ইফতা আলাল আশেকিন
সালাতুল ফজর মিশে যাক সালাতুল ইশক এর সাথে
জীবনানন্দ কি প্রেম,হৃদয় ও ঘাসকে মেশায়নি?
তোমার চোখের সৃষ্টি আসমান জমিনের কসম,
ইশ্বরের সৃষ্টির মাঝে তোমার কোনো উপমা নেই।কিন্তু আমাদের এক না হওয়াই কি সত্য?
এবং সত্যের চুড়ান্ত রূপই কি আঘাত?
যতই আঘাত হোক, এ মন সয়ে গেছে প্রিয়তমা
তুমি হয়ে যাও আমার জীবনের সর্বশেষ সম্পুর্ণ কবিতা।4 Comments
Friends
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice
আর্য
@arjo
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
Zahidul Jamy
@zahidul
Shoriful Shoron
@shoriful-shoron
Mizan Rahman, Editor: Dainik Journal Asia
@mizan-rahman
আলতাফ হোসেন উজ্জ্বল
@uzzal6821
তুবা
@zariyaat
Jannatun Nur
@jannatun-nur


অনন্য প্রকাশ💖