Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 9 months ago

    বন্ধু
    সোমা

    বন্ধু সে হয়,
    যার লাগি
    প্রফুল্ল চিত্তে জোয়ারে ভাসি,
    বন্ধু সে হয়,
    যার লাগি
    কান্না মুছে গৌরবে হাসি।

    বন্ধু সে হয়,
    যার সনে
    সব কথা যায় যে বলা,
    বন্ধু সে হয়
    যার সনে
    কেটে যায় সারা বেলা।
    চিরনতুনের জীবন যেমন
    বন্ধু বিনে যায় না যাপন
    চির যৌবনা, চির চঞ্চলা
    চির উদ্যমে মহীয়ান,
    বন্ধু মোরা সদা গেয়ে যায়
    জীবনের জয়গান।

    সদা আলাপন, রাত্রি জাগরণ
    বন্ধু বিনে হয় না শিহরণ,
    দুর্গম মরু সবুজে মিলায়
    বন্ধু সে যে কাজল মায়ায়,
    নতুন দিনের আলোকন হয়ে
    বন্ধু রবে মন প্রাণ লয়ে,
    থাকবো মোরা সদা পাশে
    কভু ও যদি জীবনে আসে
    দুঃখ বিরহ ব্যথা
    বন্ধু ছাড়া আর কার সাথে বলি
    মনের সহস্র কথা।

    9
    7 Comments
Skip to toolbar