Profile Photo

নীল মাছিOffline

  • Raihanrbt
  • Profile picture of নীল মাছি

    নীল মাছি

    • 4 years, 2 months ago

    গল্প-২: ঘটনাচক্র
    :
    ঐ যে ঐ পার্কটি যেটি শাহবাগের পাশে, বিনে পয়সায় ঢোকা যায়- ঐ পার্কটির দক্ষিণ দিকে এক কাঠবিড়ালি পার্কের পড়ে থাকা বাদাম কুড়োচ্ছিল। শুরুতে সে লোভে পড়ে কয়েকটা বাদাম খেয়ে ফেলে কিন্তু পরবর্তীতে সে বাদামগুলো জড়ো করতে থাকে। দু’হাতে দু’টির বেশি আঁটে না তাই দুইটা বাদাম সংগ্রহ হতেই সে চটজলদি তাদের গুহায় এসে বাদামদুটো পলিথিনের ব্যাগে রেখে যায়। বেশ অল্পতেই তার বাদাম সঞ্চয় বেড়ে ওঠে। বাদাম কাঠবিড়ালির প্রিয় খাবারের একটা। অথচ এই খাবারের তার কখনো অভাব হয়নি। মানুষজন যে কি; পার্কে আসলে বাদামই বেশি খায়!! আর বেশি খায় বলে বেশি পড়ে যায়। পড়ে যাওয়া বাদাম অধিকাংশই তোলে না, তবে কিছু কিপটুস মানুষ আছে তারা নিজের পড়ে যাওয়া বাদাম তো খাবেই, তারপর চোখ বোলাবে পূর্বের পড়ে যাওয়া বাদাম পাওয়া যায় কি না- কি আজব! মানুষ আবার নিষ্ঠুরও কম না- আজই সকালে বাদাম খাচ্ছে এমন মানুষের কাছে গিয়ে বাদাম চাচ্ছিল এক ছেঁড়া পোষাক পড়া এক বুড়ো। পার্কগুলো এমন লোকে প্রায় ভরা। তবুও তাদের ভালোমত বলে ফিরিয়ে দেওয়া যায়। কিন্তু ঐ লোকটি বুড়ো মানুষটিকে থাপ্পড় মেরে তাড়িয়ে দেয়- বুড়ো নিরবে চোখে পানি নিয়ে চলে যায়। হবে হয়তোবা কোন হতভাগা পাগল মানুষ…. । আর এই ঘটনাটা ঐ কাঠবিড়ালিটি দেখে ফেলে এবং বুড়োর আস্তানাটি দেখে আসে….. । সকালবেলা- বুড়োর ঘুম ভাংতেই দেখে তার বালিশের কাছে এক পলিথিন ব্যাগে অনেকগুলো বাদাম। মনে অজানা ভাললাগা কাজ করে, চোখ আবার পানিতে ভরে যায়…. বাদামের ব্যাগটি হাতে নিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে বাইরে বের হয়ে যায়…. কে বাদামগুলো দিল তাতে তার কোন মাথা ব্যাথাই নেই….. বাদামের ব্যাগটি সে গিয়ে পাশের ঝুপড়িতে থাকা এক বাচ্চার হাতে দিল যে বাচ্চাটি গতকাল তার কাছে বাদাম খেতে চেয়েছিল… ।

    10
    6 Comments
Skip to toolbar