Profile Photo

Hosain-AhmmedOffline

  • Hosain-Ahmmed
  • Profile picture of Hosain-Ahmmed

    Hosain-Ahmmed

    • 4 years ago

    মধ্যবিত্ত
    হোসাইন আহম্মেদ
    হে খোদা প্রভু দয়াময়
    করুণার আঁধার তুমি
    তোমার নিকট ফরিয়াদ করি
    নিরুপায় আজ আমি।
    সারাদিন শেষে ক্লান্ত শরীরে
    হতাশায় ফিরি ঘরে,
    ছেলে মেয়ে কয় কান্নার ছলে
    খাইনি দুপুরে বলে,
    বাজারের ব্যাগ আজকেও খালি
    বুঝাবো কেমন করে।
    এই জগতে মধ্যবিত্ত কতো যে অসহায়
    বিপদে আপদে থেকো গো মোদের সহায়,
    দূর করে দাও বিপদ আপদ
    কষ্টের মহামারী
    প্রাণ খুলে যেনো সবাই আবার
    হাসতে গাইতে পারি।
    এই ভুবনে মানুষের মন
    ইট পাথরের গড়া,
    মধ্যবিত্তরা শুধু আজ
    হয় অধিকার হারা।
    পেটে ক্ষুধা রেখে কষ্টের মাঝে
    মুখে হাসি রেখে চলি।
    মধ্যবিত্ত হয়েছি তাইতো
    সুরে সুরে আজ বলি।
    দুচোখ বয়ে ঝরছে নীর
    সাহায্যে মোরা খোদার অধীর
    দূর করে দাও দুঃখ আজই
    কষ্টের মহামারী,
    প্রাণ খুলে যেনো সবাই আবার
    হাসতে গাইতে পারি।

    5
    3 Comments
Skip to toolbar