Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 9 months ago

    দংশন
    সোমা

    এই পৃথিবীতে কেউ বোঝেনা
    কারো কষ্টের জ্বালা
    সর্প যারে দংশে একবার
    সেই শুধু পারে বুঝবার
    এই বিষের জ্বালা।
    জীবন সবার কাটে না সম ধারায়
    কারো বিলাসে, কারো যায় পিপাসায়
    দংশিত হয় জীবনে সবাই
    কেউ দেখায়, কেউ বা লুকায়
    সর্প যাকে দংশিতে না পারে
    বিবেক তাকে দংশিতে পারে
    তখন দংশন জ্বালা হয় যে সম
    কে ফকির, আর কে বিত্ত মম
    জ্বালায় জ্বালায় পুড়ে পুড়ে যায়
    হয় ক্ষত বিক্ষত
    নিস্তার নেই এই ধরিত্রীর বুকে
    শাস্তি সবার আছে শত শত।
    সর্প দংশনে নীল বর্ণ হয়
    সময়ের ফেরে আরোগ্য লাভ হয়
    বিবেক দংশনে বর্ণ হীন হয়
    কোন কিছুতেই ফল নাহি হয়

    এই জ্বালা হতে পরিত্রাণের উপায় কী আছে বলো?
    নিজেকে শুধরে সততা নিয়ে চলি আজ সবাই চলো।
    জানা অজানায় যতো পাপ হয়
    আর যেন তা করতে না হয়
    প্রায়শ্চিত্ত করি বিধাতার কাছে
    সদা লাজ সদা ভয়
    পরিমিত বোধ থাকে যেন মোদের
    দাও মোদের আরো জ্ঞান
    প্রভু, তোমারে যেন স্মরিতে পারি
    যতদিন আছে প্রাণ।

    9
    4 Comments
Skip to toolbar